1. monoarulhasanmanik@gmail.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা
  2. info@www.prathomikshikshabarta.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাথমিকে ৬০ হাজার শিক্ষক নিয়োগ শিগগিরই/60,000 primary school teachers to be recruited soon যে ভিটামিনের অভাবে অতিরিক্ত ঘুম পায়/Vitamin deficiency causes excessive sleepiness ব্যাংকগুলোকে ছেঁড়া-ফাটা নোট গ্রহণে কঠোর নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের/Bangladesh Bank issues strict instructions to banks to accept torn notes স্কুলে পাঠদান বাড়াতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগের নির্দেশ/Instructions to hire retired teachers to increase teaching in schools শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মাউশির/MUEB issues urgent instructions to educational institutions শিক্ষকদের বৈশাখী ভাতা মিলবে কখন, যা জানাল মাউশি/When will teachers get their Baisakhi allowance, says Maushi শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা সরকারি চাকরি: নতুন বেতনকাঠামো যাচাই-বাছাই হচ্ছে/Government jobs: New salary structure being scrutinized শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা/Announcement of online-offline class schedules in educational institutions প্রাথমিকের শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা/New guidelines for primary teachers

প্রাথমিকের ৬৫ হাজার প্রধান শিক্ষক পেলেন গেজেটেড মর্যাদা/65,000 primary school head teachers get gazetted status

  • প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৩৪৭ বার পড়া হয়েছে
সচিবদের সঙ্গে পে কমিশনের বৈঠক, সব শেষ যা জানা গেল/Pay Commission meeting with secretaries, everything that was revealed/

প্রশাসনিক ও আইনি সব বাধা পেরিয়ে সারা দেশের ৬৫ হাজারের বেশি প্রধান শিক্ষকের বেতন গ্রেড ১১তম থেকে এক ধাপ বাড়িয়ে ১০ম গ্রেডে (দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তা) উন্নীত করা হয়েছে। নতুন গ্রেড অনুযায়ী প্রধান শিক্ষকদের মূল বেতন শুরু হবে ১৬ হাজার টাকা থেকে, যার সর্বোচ্চ ধাপ ৩৮ হাজার ৬৪০ টাকা।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন প্রকাশ করে।

এত দিন প্রধান শিক্ষকরা জাতীয় বেতন স্কেলের ১১তম গ্রেডে বেতন পেতেন। সে অনুযায়ী তাদের মূল বেতন শুরু হতো ১২ হাজার ৫০০ টাকা থেকে, যা সর্বোচ্চ ৩০ হাজার ২৩০ টাকায় গিয়ে পৌঁছাত।

এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের সম্মতির পর অর্থ বিভাগ ৬৫ হাজার ৫০২ জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বেতন গ্রেড ১১তম থেকে ১০ম গ্রেডে উন্নীত করতে সম্মতিজ্ঞাপন জারি করে। পরে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির অনুমোদনও পাওয়া যায়। সংশ্লিষ্ট সব ধাপ শেষ করে ১৫ ডিসেম্বর সই করা প্রজ্ঞাপনটি আজ প্রকাশ করা হয়।
উল্লেখ্য, সর্বোচ্চ আদালতের রায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডসহ দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তার পদমর্যাদা দেওয়ার নির্দেশ থাকলেও বিষয়টি দীর্ঘদিন আটকে ছিল। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে গত ২৮ অক্টোবর রিট আবেদনকারী ৪৫ জন প্রধান শিক্ষকের বেতন গ্রেড উন্নীত করা হয়। একই সঙ্গে দেশের সব প্রধান শিক্ষকের বেতন গ্রেড বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়, যার চূড়ান্ত বাস্তবায়ন হলো এবার।

এদিকে বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা জাতীয় বেতন স্কেলের ১৩তম গ্রেডে আছেন, যেখানে তাদের শুরুর মূল বেতন ১১ হাজার টাকা। সহকারী শিক্ষকরা বেতন গ্রেড ১১তম করাসহ তিন দফা দাবি জানিয়ে আসছেন।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সহকারী শিক্ষকদের বেতন গ্রেড ১১তম করার বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাব জাতীয় বেতন কমিশনে পাঠানো হয়েছে। কমিশনের সুপারিশ পাওয়ার পর অর্থ বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

কালবেলা

প্রশাসনিক ও আইনি সব বাধা পেরিয়ে সারা দেশের ৬৫ হাজারের বেশি প্রধান শিক্ষকের বেতন গ্রেড ১১তম থেকে এক ধাপ বাড়িয়ে ১০ম গ্রেডে (দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তা) উন্নীত করা হয়েছে। নতুন গ্রেড অনুযায়ী প্রধান শিক্ষকদের মূল বেতন শুরু হবে ১৬ হাজার টাকা থেকে, যার সর্বোচ্চ ধাপ ৩৮ হাজার ৬৪০ টাকা।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন প্রকাশ করে।

এত দিন প্রধান শিক্ষকরা জাতীয় বেতন স্কেলের ১১তম গ্রেডে বেতন পেতেন। সে অনুযায়ী তাদের মূল বেতন শুরু হতো ১২ হাজার ৫০০ টাকা থেকে, যা সর্বোচ্চ ৩০ হাজার ২৩০ টাকায় গিয়ে পৌঁছাত।

এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের সম্মতির পর অর্থ বিভাগ ৬৫ হাজার ৫০২ জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বেতন গ্রেড ১১তম থেকে ১০ম গ্রেডে উন্নীত করতে সম্মতিজ্ঞাপন জারি করে। পরে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির অনুমোদনও পাওয়া যায়। সংশ্লিষ্ট সব ধাপ শেষ করে ১৫ ডিসেম্বর সই করা প্রজ্ঞাপনটি আজ প্রকাশ করা হয়।
উল্লেখ্য, সর্বোচ্চ আদালতের রায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডসহ দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তার পদমর্যাদা দেওয়ার নির্দেশ থাকলেও বিষয়টি দীর্ঘদিন আটকে ছিল। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে গত ২৮ অক্টোবর রিট আবেদনকারী ৪৫ জন প্রধান শিক্ষকের বেতন গ্রেড উন্নীত করা হয়। একই সঙ্গে দেশের সব প্রধান শিক্ষকের বেতন গ্রেড বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়, যার চূড়ান্ত বাস্তবায়ন হলো এবার।

এদিকে বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা জাতীয় বেতন স্কেলের ১৩তম গ্রেডে আছেন, যেখানে তাদের শুরুর মূল বেতন ১১ হাজার টাকা। সহকারী শিক্ষকরা বেতন গ্রেড ১১তম করাসহ তিন দফা দাবি জানিয়ে আসছেন।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সহকারী শিক্ষকদের বেতন গ্রেড ১১তম করার বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাব জাতীয় বেতন কমিশনে পাঠানো হয়েছে। কমিশনের সুপারিশ পাওয়ার পর অর্থ বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।কালবেলা

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫ , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট