1. monoarulhasanmanik@gmail.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা
  2. info@www.prathomikshikshabarta.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাথমিকে ৬০ হাজার শিক্ষক নিয়োগ শিগগিরই/60,000 primary school teachers to be recruited soon যে ভিটামিনের অভাবে অতিরিক্ত ঘুম পায়/Vitamin deficiency causes excessive sleepiness ব্যাংকগুলোকে ছেঁড়া-ফাটা নোট গ্রহণে কঠোর নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের/Bangladesh Bank issues strict instructions to banks to accept torn notes স্কুলে পাঠদান বাড়াতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগের নির্দেশ/Instructions to hire retired teachers to increase teaching in schools শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মাউশির/MUEB issues urgent instructions to educational institutions শিক্ষকদের বৈশাখী ভাতা মিলবে কখন, যা জানাল মাউশি/When will teachers get their Baisakhi allowance, says Maushi শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা সরকারি চাকরি: নতুন বেতনকাঠামো যাচাই-বাছাই হচ্ছে/Government jobs: New salary structure being scrutinized শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা/Announcement of online-offline class schedules in educational institutions প্রাথমিকের শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা/New guidelines for primary teachers

নবম পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল/Latest news about the 9th pay scale

  • প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৩৩৫ বার পড়া হয়েছে
ডিসেম্বরেই নতুন পে-স্কেল নিয়ে সুখবর আসছে?Is there good news about the new pay scale coming in December?

 

সরকারি চাকরিজীবীরা নবম পে-স্কেলের চূড়ান্ত গেজেট আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে প্রকাশ না হলে ১৭ ডিসেম্বর থেকে কঠোর কর্মসূচি শুরু করার হুঁশিয়ারি দিয়েছেন। তারা দাবি করেন, নতুন বেতন কাঠামো দ্রুত বাস্তবায়ন করা উচিত।
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এই বিষয়ে বলেন, পে স্কেল ঘোষণা করা সহজ কাজ নয়। এতে অনেকগুলো জটিল বিষয় জড়িত। এই কম সময়ে ঘোষণা করা সম্ভব হবে না। আমরা কাজ করছি।

তিনি আরও জানান, সরকারের পক্ষ থেকে পে স্কেল প্রণয়নের জন্য যথাযথ সময় নেওয়া হচ্ছে।
সম্প্রতি রাজধানীতে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) আয়োজিত এক সেমিনারে দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ড. সালেহউদ্দিন আহমেদ আলোচনা করেন। তিনি বলেন, দেশে দরিদ্রতা বৃদ্ধি পাচ্ছে, যার একটি বড় কারণ হল উন্নয়ন প্রকল্পগুলোর সঠিক বাস্তবায়নের অভাব, আইনের দুর্বলতা ও দুর্নীতি।

তিনি আরও বলেন, উদ্যোক্তা তৈরি করতে হবে, বিশেষ করে নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা জরুরি। কারণ তারা হিসাব-নিকাশে দক্ষ ও পরিবারের কল্যাণে খরচ করে।
ড. সালেহউদ্দিন বলেন, শহরের বিকাশের পাশাপাশি গ্রামগুলোর উন্নয়নও অত্যন্ত জরুরি। শহর দরকার হলেও গ্রামগুলোকে আরও আকর্ষণীয় করে তোলা দরকার।

গত জুলাইয়ে সরকারি চাকরিজীবীদের সুযোগ-সুবিধা পুনর্বিবেচনার জন্য গঠিত পে কমিশনকে ছয় মাসের মধ্যে সুপারিশ জমা দেওয়ার সময়সীমা দেওয়া হয়েছিল। যা আগামী ১৪ ফেব্রুয়ারি শেষ হবে।
সরকারি কর্মচারীরা আশা করছেন, সময়মতো নবম পে-স্কেল বাস্তবায়ন তাদের কর্মজীবনে নতুন প্রেরণা যোগাবে। তবে এখনও পর্যন্ত গেজেট প্রকাশের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।

আরটিভি/

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫ , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট