1. monoarulhasanmanik@gmail.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা
  2. info@www.prathomikshikshabarta.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাথমিকে ৬০ হাজার শিক্ষক নিয়োগ শিগগিরই/60,000 primary school teachers to be recruited soon যে ভিটামিনের অভাবে অতিরিক্ত ঘুম পায়/Vitamin deficiency causes excessive sleepiness ব্যাংকগুলোকে ছেঁড়া-ফাটা নোট গ্রহণে কঠোর নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের/Bangladesh Bank issues strict instructions to banks to accept torn notes স্কুলে পাঠদান বাড়াতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগের নির্দেশ/Instructions to hire retired teachers to increase teaching in schools শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মাউশির/MUEB issues urgent instructions to educational institutions শিক্ষকদের বৈশাখী ভাতা মিলবে কখন, যা জানাল মাউশি/When will teachers get their Baisakhi allowance, says Maushi শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা সরকারি চাকরি: নতুন বেতনকাঠামো যাচাই-বাছাই হচ্ছে/Government jobs: New salary structure being scrutinized শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা/Announcement of online-offline class schedules in educational institutions প্রাথমিকের শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা/New guidelines for primary teachers

ব্রেকফাস্টের যে ৫ অভ্যাস ডেকে আনে বিপদ/5 breakfast habits that can be dangerous

  • প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৩০৮ বার পড়া হয়েছে
ব্রেকফাস্টের যে ৫ অভ্যাস ডেকে আনে বিপদ/5 breakfast habits that can be dangerous

বিকেলের ক্লান্তি ও শক্তিহীনতা এড়াতে সকালের খাবারের অভ্যাস ঠিক করা জরুরি। কারণ, দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার হিসেবে পরিচিত ব্রেকফাস্টই দিনের শক্তি, মনোযোগ, মেজাজ এমনকি হজমেও প্রভাব ফেলে। তবে ভুলভাবে ব্রেকফাস্ট করলে সকালে ঠিক থাকলেও দুপুরের দিকে ক্লান্তি, পেট ফাঁপা বা খিদে বেড়ে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়।

অদ্ভুত হলেও সত্যি—অনেক সময় মানুষ ‘স্বাস্থ্যকর ভেবে’ এমন কিছু অভ্যাস করে বসেন, যা আসলে শরীরের ছন্দ নষ্ট করে দেয়।
এই সাধারণ ভুলগুলো নিয়েই আলোচনা করেছেন পুষ্টিবিদ ও ডায়েটিশিয়ান ঋধিমা খামসেরা। তিনি জানান—এই অভ্যাসগুলো নিজেরা খারাপ নয়, কিন্তু সময় ভুল হওয়ার কারণেই এগুলো শরীরে বিরূপ প্রভাব ফেলে। অর্থাৎ মানুষ এগুলো করে বসেন দিনের সবচেয়ে ভুল সময়ে।

নিচে তিনি এমন ৫টি ‘স্বাস্থ্যকর অভ্যাস’-এর কথা তুলে ধরা হলো, যেগুলো আসলে আপনার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হতে পারে—
সকালে অতিরিক্ত পানি খাওয়া

অনেকে মনে করেন—ঘুম থেকে উঠে একাধিক গ্লাস পানি খেলেই শরীরে ভালো প্রভাব পড়ে।

কিন্তু ডায়েটিশিয়ানের মতে, ঘুম থেকে উঠে একবারে তিন–চার গ্লাস পানি খেলে পেটের সেই প্রয়োজনীয় এসিড ধুয়ে যায়, যা রাতে হজমের জন্য তৈরি হয়। ফলে খাদ্য ভাঙার প্রক্রিয়া ধীর হয়ে যায় এবং সহজেই পেট ফাঁপা শুরু হয়।
সমাধান : ঘুম থেকে উঠে এক গ্লাস পানি খান এবং ৩০ মিনিটের মধ্যে কিছু খেয়ে নিন।

সকালে ফলের রস খাওয়া

ফল পুষ্টিকর হলেও তার রস কিন্তু রক্তে শর্করা দ্রুত বাড়িয়ে দেয়।
ঋধিমা জানান, ফল ব্লেন্ড করলে তার ফাইবার নষ্ট হয়, যা সাধারণত চিনি শোষণ ধীরে করতে সাহায্য করে। ফলে ফলের রসে থাকা প্রাকৃতিক চিনি রক্তে দ্রুত প্রবেশ করে—এক ঘণ্টার মধ্যেই শক্তি পড়ে যায় এবং বাড়ে খিদে।
সমাধান : ফলের রসে প্রোটিন পাউডার বা বাদামের মাখন মিশিয়ে নিন। এতে রক্তে শর্করার ওঠানামা কমবে।
তারা ভাবেন যে এতে শরীর আরো সক্রিয় হয়। কিন্তু ডায়েটিশিয়ান জানান, এতে শরীরে স্ট্রেস হরমোন ‘কর্টিসল’ বেড়ে যায়, ফলে ব্যায়াম কঠিন লাগে এবং ফলও কমে যেতে পারে।
খাওয়ার আগে কফি পান

খালি পেটে কফি খেলে অনেকেই অম্বল, বমিভাব বা অস্বস্তি অনুভব করেন। ঋধিমা বলেন, ক্যাফেইন পেটে এসিড বাড়িয়ে দেয়। পেটে খাবার না থাকলে সেই এসিডই অস্বস্তি তৈরি করে।

সমাধান : কফির আগে এক মুঠো বাদাম অথবা এক টুকরা পাউরুটি খেয়ে নিন।

ব্রেকফাস্ট না খাওয়া

ওম্যাড বা ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের মতো ডায়েটের কারণে অনেকেই সকালের নাসতা বাদ দেন। কিন্তু বিশেষজ্ঞের মতে, এতে মনোযোগ কমে, মস্তিষ্ক ঝিমঝিম করে এবং দুপুরে অতিরিক্ত খাওয়ার প্রবণতা বাড়ে।

ঋধিমার কথায়, দুপুরের খাবারের সময় মানুষ এতটাই ক্ষুধার্ত হয়ে পড়েন যে অতিরিক্ত খেয়ে ফেলেন। এরপর বিকেলটা কাটে ক্লান্ত-ঝিমুনি নিয়ে। সকালেই দেহের বিপাকক্রিয়া সবচেয়ে ভালো থাকে, তাই একটি সঠিক ব্রেকফাস্ট দিনকে ভারসাম্য দেয়।

সূত্র : হিন্দুস্তান টাইমস

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫ , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট