1. monoarulhasanmanik@gmail.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা
  2. info@www.prathomikshikshabarta.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
স্কুল, কলেজ-মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবৃত্তি হচ্ছে দ্বিগুণ, ব্যয় হবে ৩৬৮ কোটি টাকা/Scholarships in schools, colleges, madrasas and universities to be doubled, costing Tk 368 crore শিক্ষার্থীদের উপবৃত্তি নিয়ে যে বার্তা দিলেন ববি হাজ্জাজ/The message Bobby Hajjaj gave about student stipends প্রাথমিকে ৬০ হাজার শিক্ষক নিয়োগ শিগগিরই/60,000 primary school teachers to be recruited soon যে ভিটামিনের অভাবে অতিরিক্ত ঘুম পায়/Vitamin deficiency causes excessive sleepiness ব্যাংকগুলোকে ছেঁড়া-ফাটা নোট গ্রহণে কঠোর নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের/Bangladesh Bank issues strict instructions to banks to accept torn notes স্কুলে পাঠদান বাড়াতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগের নির্দেশ/Instructions to hire retired teachers to increase teaching in schools শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মাউশির/MUEB issues urgent instructions to educational institutions শিক্ষকদের বৈশাখী ভাতা মিলবে কখন, যা জানাল মাউশি/When will teachers get their Baisakhi allowance, says Maushi শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা সরকারি চাকরি: নতুন বেতনকাঠামো যাচাই-বাছাই হচ্ছে/Government jobs: New salary structure being scrutinized

৯ম পে-স্কেল: সরকারি কর্মচারীদের নতুন কর্মসূচি ঘোষণা/9th Pay Scale: New program announced for government employees

  • প্রকাশিত: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৪১৫ বার পড়া হয়েছে
৯ম পে-স্কেল: সরকারি কর্মচারীদের নতুন কর্মসূচি ঘোষণা/9th Pay Scale: New program announced for government employees

সমাবেশে বক্তারা স্পষ্ট জানান, আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে নতুন পে-স্কেলের গেজেট প্রকাশ করতে হবে এবং আগামী জানুয়ারি থেকেই তা কার্যকর করতে হবে। না হলে সারা দেশে কর্মবিরতিতে যাবেন তারা।

মহাসমাবেশে বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদের সভাপতি আবু নাসির খান বলেন, বাজারদরের সঙ্গে সমন্বয় রেখে প্রতি পাঁচ বছর অন্তর বেতন বাড়ানোর কথা থাকলেও ২০১৫ সালের পর থেকে সরকারি কর্মচারীদের বেতন কাঠামোতে কোনো পরিবর্তন আসেনি। এদিকে গত এক দশকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কয়েক গুণ বেড়ে যাওয়ায় কর্মচারীরা চরম আর্থিক চাপের মধ্যে রয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সংগঠনের ব্যানারে পে-স্কেল বাস্তবায়নের দাবিতে আন্দোলন চলার কথা উল্লেখ করেন।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার নবম পে-স্কেলের জন্য পে-কমিশন গঠন করলেও সম্প্রতি অর্থ উপদেষ্টার বক্তব্য–যে নতুন পে-স্কেল আগামী সরকার বাস্তবায়ন করবে–তা কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। এ অবস্থায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই বৈষম্যমুক্ত নবম পে-স্কেল কার্যকর করার দাবি জানান তিনি।

মো. ওয়ারেস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মহাসমাবেশে বিভিন্ন দফতর ও বিভাগের লক্ষাধিক কর্মচারী অংশ নেন। মো. জাকির হোসেন, আমিনুর রহমান ও রোকন উদ্দিনের নেতৃত্বে বাংলাদেশ ডাক বিভাগের হাজার হাজার কর্মচারীও সমাবেশে যোগ দেন।

কর্মচারীদের এই যৌক্তিক দাবির প্রতি সংহতি জানাতে সমাবেশে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং জুনায়েদ আব্দুর রহিম সাকিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এ ছাড়াও মো. বাদিউল কবির, মো. মাহমুদুল হাসান, রবিউল জোয়াদ্দার, মো. লুৎফর রহমান, আ. হান্নান, মো. বেলাল হোসেন, খায়ের আহমেদ মজুমদার প্রমুখ কর্মচারী নেতা সমাবেশে বক্তব্য দেন। নিউজ সময়

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫ , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট