1. monoarulhasanmanik@gmail.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা
  2. info@www.prathomikshikshabarta.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাথমিকে ৬০ হাজার শিক্ষক নিয়োগ শিগগিরই/60,000 primary school teachers to be recruited soon যে ভিটামিনের অভাবে অতিরিক্ত ঘুম পায়/Vitamin deficiency causes excessive sleepiness ব্যাংকগুলোকে ছেঁড়া-ফাটা নোট গ্রহণে কঠোর নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের/Bangladesh Bank issues strict instructions to banks to accept torn notes স্কুলে পাঠদান বাড়াতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগের নির্দেশ/Instructions to hire retired teachers to increase teaching in schools শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মাউশির/MUEB issues urgent instructions to educational institutions শিক্ষকদের বৈশাখী ভাতা মিলবে কখন, যা জানাল মাউশি/When will teachers get their Baisakhi allowance, says Maushi শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা সরকারি চাকরি: নতুন বেতনকাঠামো যাচাই-বাছাই হচ্ছে/Government jobs: New salary structure being scrutinized শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা/Announcement of online-offline class schedules in educational institutions প্রাথমিকের শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা/New guidelines for primary teachers

যে ভিটামিনের অভাবে শীতে সর্দি-কাশি হয়/The deficiency of which vitamin causes colds and coughs in winter

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৩৬৯ বার পড়া হয়েছে
যে ভিটামিনের অভাবে শীতে সর্দি-কাশি হয়/The deficiency of which vitamin causes colds and coughs in winter

শীতের সময় অনেক মানুষ স্বাভাবিকের তুলনায় বেশি ঠান্ডা অনুভব করেন। কারও কারও ক্ষেত্রে হাত–পা পর্যন্ত অসাড় হয়ে যায়। অনেকের আবার শীতে সর্দি-কাশি বেশি হয়। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হলে ভাইরাস দ্রুত আক্রমণ করে। তাই অনেকে গোটা শীত জুড়ে সর্দি-কাশিতে ভোগেন। কিছুতেই পিছু ছাড়ে না হাঁচি-কাশি। মাথা ভার হয়ে থাকে, গলা ব্যথা থাকে, সারাক্ষণ জ্বর-জ্বর ভাব থাকে। এগুলো মোটেই ভালো লক্ষণ নয়। ঘন ঘন ঠান্ডা লাগার ধাত অন্য কোনও রোগের উপসর্গও হতে পারে। কোন ভিটামিনের অভাবে ঘন ঘন সর্দি-কাশি হয় জেনে নিন।

ভিটামিন ডি-এর ঘাটতি

শীতকালে সূর্যের আলো খুব কম সময়ের জন্য থাকে। যে হেতু সূর্যালোকই ভিটামিন ডি-এর একমাত্র উৎস তাই এই ঋতুতে অনেকের দেহেই ভিটামিন ডি-এর ঘাটতি দেখা যায়। অন্যদিকে, দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার ক্ষেত্রে ভিটামিন ডি বিশেষ ভূমিকা পালন করে। অর্থাৎ, আপনার দেহে যদি ভিটামিন ডি-এর ঘাটতি থাকে, তা হলে আপনি ঘন ঘন সর্দি-কাশিতে ভুগতে পারেন। এমন সমস্যা হলে ভিটামিন ডি সাপ্লিমেন্টও খেতে হতে পারে।

আয়রনের ঘাটতি
দেহে আয়রনের ঘাটতি থাকলে হিমোগ্লোবিনের মাত্রা কমে যায়। তখনই রক্তাল্পতার সমস্যা দেখা দেয়। এর জেরেও আপনি ঘন ঘন সর্দি-কাশিতে ভুগতে পারেন, শরীর দুর্বল হয়ে থাকতে পারে। পুরুষদের তুলনায় মহিলাদের মধ্যে আয়রন ও ভিটামিন ডি-এর ঘাটতি বেশি দেখা যায়।

ভিটামিন সি-এর ঘাটতি

ভিটামিন ডি, আয়রনের পাশাপাশি দেহে যদি ভিটামিন সি-এর ঘাটতি থাকে, তখনও ভাইরাল সংক্রমণে ভুগতে পারেন। ভিটামিন সি-এর ঘাটতি থাকলে নানা বিধ সংক্রমণ, জ্বর-সর্দি, ত্বকের সমস্যা দেখা দিতে পারে।

রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল

শরীরের ইমিউনিটি দুর্বল হলে সহজেই হানা দেবে রোগবালাই। দেহে রোগ প্রতিরোধের ক্ষমতা দুর্বল হলে ঘন ঘন সর্দি-কাশিতে ভুগতে পারেন। এ ছাড়াও পেটের সংক্রমণ, ঘুমের সমস্যা ও আরও নানা রোগ দেখা দিতে পারে।

news24

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫ , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট