1. monoarulhasanmanik@gmail.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা
  2. info@www.prathomikshikshabarta.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাথমিকে ৬০ হাজার শিক্ষক নিয়োগ শিগগিরই/60,000 primary school teachers to be recruited soon যে ভিটামিনের অভাবে অতিরিক্ত ঘুম পায়/Vitamin deficiency causes excessive sleepiness ব্যাংকগুলোকে ছেঁড়া-ফাটা নোট গ্রহণে কঠোর নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের/Bangladesh Bank issues strict instructions to banks to accept torn notes স্কুলে পাঠদান বাড়াতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগের নির্দেশ/Instructions to hire retired teachers to increase teaching in schools শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মাউশির/MUEB issues urgent instructions to educational institutions শিক্ষকদের বৈশাখী ভাতা মিলবে কখন, যা জানাল মাউশি/When will teachers get their Baisakhi allowance, says Maushi শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা সরকারি চাকরি: নতুন বেতনকাঠামো যাচাই-বাছাই হচ্ছে/Government jobs: New salary structure being scrutinized শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা/Announcement of online-offline class schedules in educational institutions প্রাথমিকের শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা/New guidelines for primary teachers

প্রাথমিকের শিক্ষক ও কর্মকর্তাদের জন্য বড় সুখবর/Big news for primary teachers and officials

  • প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৩২২ বার পড়া হয়েছে
ভূমিকম্পের জন্য স্কুল বন্ধ থাকা নিয়ে যা জানালেন উপদেষ্টা/What the advisor said about school closures due to the earthquake

দুর্গম এলাকায় বসবাসরত প্রাথমিকের শিক্ষক ও কর্মকর্তাদের জন্য বড় সুখবর জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. অধ্যাপক বিধান রঞ্জন পোদ্দার। তিনি বলেছেন, ‘হাওর, চর ও পাহাড়ের মতো দুর্গম এলাকায় বসবাসরত শিক্ষা কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের বিশেষ ভাতা দেওয়া হবে। একই সঙ্গে শিক্ষার মান উন্নয়নে কাজ করা হবে।’
শনিবার (২৯ নভেম্বর) সকালে ভোলায় প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে অংশীজনদের নিয়ে মতবিনিময়সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক সম্মেলন কক্ষ ও জেলা পরিষদ মিলনায়নে অনুষ্ঠিত পৃথক দুটি সভার আয়োজন করে জেলা প্রাথমিক দপ্তর। এ সময় শিক্ষা উপদেষ্টা আরো বলেন, ‘বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে।’
তিনি বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভোট কেন্দ্রগুলোতে সংস্কার করা হবে। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নই হচ্ছে মন্ত্রণালয়ের লক্ষ্য/
সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডের দাবির আন্দোলন প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘শিক্ষকদের দাবি দ্রুত বাস্তবায়ন করা হবে।’

সভায় সভাপতিত্ব করেন ভোলার জেলা প্রশাসক ডা. শামীম আহমেদ। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক আতিকুর রহমান। এ ছাড়া শিক্ষা মন্ত্রণালয়, বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আগামীকাল রবিবার উপদেষ্টা মনপুরা ও তজুমদ্দিনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মতবিনিময়সভা করবেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫ , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট