1. monoarulhasanmanik@gmail.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা
  2. info@www.prathomikshikshabarta.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাথমিকে ৬০ হাজার শিক্ষক নিয়োগ শিগগিরই/60,000 primary school teachers to be recruited soon যে ভিটামিনের অভাবে অতিরিক্ত ঘুম পায়/Vitamin deficiency causes excessive sleepiness ব্যাংকগুলোকে ছেঁড়া-ফাটা নোট গ্রহণে কঠোর নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের/Bangladesh Bank issues strict instructions to banks to accept torn notes স্কুলে পাঠদান বাড়াতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগের নির্দেশ/Instructions to hire retired teachers to increase teaching in schools শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মাউশির/MUEB issues urgent instructions to educational institutions শিক্ষকদের বৈশাখী ভাতা মিলবে কখন, যা জানাল মাউশি/When will teachers get their Baisakhi allowance, says Maushi শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা সরকারি চাকরি: নতুন বেতনকাঠামো যাচাই-বাছাই হচ্ছে/Government jobs: New salary structure being scrutinized শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা/Announcement of online-offline class schedules in educational institutions প্রাথমিকের শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা/New guidelines for primary teachers

কিডনি ভালো রাখতে এই ৫ খাবার খান/Eat these 5 foods to keep your kidneys healthy.

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৩২৮ বার পড়া হয়েছে

কিডনি মানবদেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, যা রক্ত থেকে বর্জ্য পদার্থ ছেঁকে বের করে দেয়, অতিরিক্ত পানি অপসারণ করে, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং লোহিত রক্তকণিকা ও ক্যালসিয়াম ভারসাম্য রক্ষা করে। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিডনির কার্যক্ষমতা কমে যেতে পারে। অনেক সময় দীর্ঘদিন পানি কম পান করা, অস্বাস্থ্যকর জীবনযাপন বা অতিরিক্ত মদ্যপানের কারণেও কিডনির ক্ষতি হয়। একবার সমস্যা শুরু হলে তা পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা কঠিন হয়ে যায়। তাই কিডনির যত্নে আগে থেকেই সচেতন হওয়া জরুরি—বিশেষত খাদ্যাভ্যাসে। কিছু খাবার নিয়মিত খেলে কিডনি সুস্থ রাখতে সহায়তা করতে পারে। চলুন জেনে নেওয়া যাক—

বাঁধাকপি: বাঁধাকপিতে পটাশিয়াম কম থাকায় এটি কিডনির জন্য বেশ উপকারী, বিশেষ করে যাদের কিডনি সমস্যা আছে। এতে রয়েছে ভিটামিন কে, ভিটামিন সি, ফাইবার ও ফলেট—যা প্রদাহ কমাতে এবং অ্যান্টি-অক্সিডেন্ট হিসেবে কাজ করে। বাঁধাকপি কোষ মেরামতে সহায়তা করে এবং কিডনির টিস্যু সুরক্ষিত রাখে। তাই নিয়মিত খাদ্যতালিকায় বাঁধাকপি রাখা বুদ্ধিমানের কাজ।

লাল আঙু : লাল আঙুরে থাকা পলিফেনল কিডনিতে রক্তপ্রবাহ বাড়ায় এবং প্রদাহ কমাতে সাহায্য করে। এগুলো শরীরকে টক্সিন ও অতিরিক্ত শর্করার ক্ষতি থেকে রক্ষা করে। কিছু গবেষণায় দেখা গেছে, নিয়মিত লাল আঙুর বা আঙুরের রস খেলে কিডনির প্রাথমিক সমস্যায় উপকার পাওয়া যেতে পারে। প্রতিদিন অল্প পরিমাণ লাল আঙুর আপনার কিডনিকে সুস্থ রাখতে সহায়ক হতে পারে।

রসুন: রসুনের প্রদাহ কমানোর ক্ষমতা ও অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান কিডনির প্রদাহ কমায় এবং অক্সিডেটিভ স্ট্রেস নিয়ন্ত্রণে রাখে। নিয়মিত রসুন খেলে কিডনির ক্ষতির সূচক কমে এবং কিডনির কোষে সুরক্ষামূলক প্রভাব পড়ে। রসুন রক্তচাপ নিয়ন্ত্রণেও সহায়তা করে, যা কিডনি নষ্ট হওয়ার বড় কারণগুলোর একটি। তাই প্রতিদিনের খাবারে রসুন রাখা কিডনি সুরক্ষায় অতিরিক্ত সুবিধা দেয়।
ব্লুবেরি: ব্লুবেরিতে রয়েছে প্রচুর অ্যান্টি-অক্সিডেন্ট ও ফ্ল্যাভোনয়েড, যা কিডনির প্রদাহ কমাতে ও ক্ষতি থেকে রক্ষা করে। নিয়মিত ব্লুবেরি খেলে কিডনির কার্যক্ষমতা উন্নত হয় এবং কিডনি রোগের ঝুঁকি কমে। এতে থাকা সক্রিয় যৌগগুলো ফ্রি র‍্যাডিকাল ধ্বংস করে কিডনি সুরক্ষায় ভূমিকা রাখে। তাজা বা ফ্রোজেন—যেকোনো ব্লুবেরিই প্রতিদিন এক মুঠো খাওয়া কিডনির জন্য উপকারী।

ফুলকপি: ফুলকপি কিডনিবান্ধব খাবার হিসেবে পরিচিত। এতে পটাশিয়াম কম, আবার রয়েছে ভিটামিন সি, ভিটামিন কে, ফলেট ও ফাইবার। এগুলো একসঙ্গে কাজ করে কিডনির প্রদাহ ও অক্সিডেটিভ স্ট্রেস কমায়। ফুলকপিতে থাকা বিশেষ যৌগগুলো কিডনির কোষকে সুরক্ষা দেয়। আলু বা ভাতের বদলে ফুলকপি রাইস খেলে পটাশিয়াম কমিয়ে স্বাস্থ্যকর পুষ্টি গ্রহণ করা যায়।

বি.দ্র.: এই তথ্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে দেওয়া হয়েছে। কোনোভাবেই এটি চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়।

news24bd.tv/

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫ , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট