1. monoarulhasanmanik@gmail.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা
  2. info@www.prathomikshikshabarta.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাথমিকে ৬০ হাজার শিক্ষক নিয়োগ শিগগিরই/60,000 primary school teachers to be recruited soon যে ভিটামিনের অভাবে অতিরিক্ত ঘুম পায়/Vitamin deficiency causes excessive sleepiness ব্যাংকগুলোকে ছেঁড়া-ফাটা নোট গ্রহণে কঠোর নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের/Bangladesh Bank issues strict instructions to banks to accept torn notes স্কুলে পাঠদান বাড়াতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগের নির্দেশ/Instructions to hire retired teachers to increase teaching in schools শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মাউশির/MUEB issues urgent instructions to educational institutions শিক্ষকদের বৈশাখী ভাতা মিলবে কখন, যা জানাল মাউশি/When will teachers get their Baisakhi allowance, says Maushi শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা সরকারি চাকরি: নতুন বেতনকাঠামো যাচাই-বাছাই হচ্ছে/Government jobs: New salary structure being scrutinized শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা/Announcement of online-offline class schedules in educational institutions প্রাথমিকের শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা/New guidelines for primary teachers

প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে স্বামী দ্বিতীয় বিয়ে করলে কী হবে? জানালেন আইনজীবী/What happens if a husband marries a second wife without first wife’s permission? Lawyer explains

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১৮৭ বার পড়া হয়েছে
প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে স্বামী দ্বিতীয় বিয়ে করলে কী হবে? জানালেন আইনজীবী/What happens if a husband marries a second wife without first wife's permission? Lawyer explains

পুরুষ যদি প্রথম স্ত্রীর অনুমতি ছাড়াই দ্বিতীয় বিয়ে করেন, তাহলে সেই বিয়েটি অবৈধ হবে কি না—সম্প্রতি একটি ভিডিওতে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন ব্যারিস্টার লিমা আঞ্জুমান।
তিনি বলেন, “যদি কোনো পুরুষ প্রথম স্ত্রী থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করতে চান বা প্রয়োজন হয়, তাহলে অবশ্যই প্রথম স্ত্রীর অনুমতি নিতে হবে।”

তবে এই অনুমতি শুধু মুখে নিলেই হবে না, এর জন্য রয়েছে নির্দিষ্ট প্রক্রিয়া। ব্যারিস্টার লিমা বলেন, “বিয়ের আগে পুরুষকে অবশ্যই এলাকার চেয়ারম্যানের সালিশি বোর্ড বা সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করতে হয়। সেখানে একটি বৈঠকের আয়োজন হয়, যেখানে কেন দ্বিতীয় বিয়ে প্রয়োজন তা ব্যাখ্যা করতে হয়। আলোচনার পর চেয়ারম্যান প্রথম স্ত্রীর লিখিত অনুমোদন গ্রহণ করেন—এই প্রক্রিয়া সম্পন্ন হলেই দ্বিতীয় বিয়ে আইনি হিসেবে বৈধ হয়।”
তবে বাস্তবে এই প্রক্রিয়া খুব কম ক্ষেত্রেই অনুসরণ করা হয় বলে জানান তিনি। “আমরা দেখি না যে স্বামী এত নিয়ম মেনে প্রথম স্ত্রীর স্বেচ্ছায় অনুমতি নিয়ে দ্বিতীয় বিয়ে করছেন,” যোগ করেন ব্যারিস্টার লিমা।
তিনি আরও বলেন, “যদি কোনো পুরুষ প্রথম স্ত্রীর অনুমতি ছাড়াই দ্বিতীয় বিয়ে করে ফেলেন, তবু সেই বিয়েটি অবৈধ হয় না। আইন অনুযায়ী এটি বৈধ, তবে নীতিবিরুদ্ধ।”

এ ক্ষেত্রে প্রথম স্ত্রী চাইলে ফ্যামিলি কোর্টে মামলা করতে পারেন। ব্যারিস্টার লিমা জানান, “ফ্যামিলি কোর্ট বিষয়টি শুনে মীমাংসার চেষ্টা করে, কিন্তু কখনোই দ্বিতীয় বিয়ে বাতিল বা দ্বিতীয় স্ত্রীকে ডিভোর্স দেওয়ার নির্দেশ দেয় না। মূলত কোর্ট সেই সমাধানের চেষ্টা করে, যা আসলে বিয়ের আগে স্থানীয় চেয়ারম্যানের অফিসে হওয়ার কথা ছিল।”
ব্যারিস্টার লিমা বলেন, “প্রথম স্ত্রীর অনুমোদন ছাড়াই স্বামী দ্বিতীয় বিয়ে করলে তা নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ হলেও আইনি দৃষ্টিতে বৈধ থাকে, শুধু প্রক্রিয়াগত দিক থেকে ত্রুটি থাকে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫ , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট