1. monoarulhasanmanik@gmail.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা
  2. info@www.prathomikshikshabarta.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাথমিকে ৬০ হাজার শিক্ষক নিয়োগ শিগগিরই/60,000 primary school teachers to be recruited soon যে ভিটামিনের অভাবে অতিরিক্ত ঘুম পায়/Vitamin deficiency causes excessive sleepiness ব্যাংকগুলোকে ছেঁড়া-ফাটা নোট গ্রহণে কঠোর নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের/Bangladesh Bank issues strict instructions to banks to accept torn notes স্কুলে পাঠদান বাড়াতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগের নির্দেশ/Instructions to hire retired teachers to increase teaching in schools শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মাউশির/MUEB issues urgent instructions to educational institutions শিক্ষকদের বৈশাখী ভাতা মিলবে কখন, যা জানাল মাউশি/When will teachers get their Baisakhi allowance, says Maushi শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা সরকারি চাকরি: নতুন বেতনকাঠামো যাচাই-বাছাই হচ্ছে/Government jobs: New salary structure being scrutinized শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা/Announcement of online-offline class schedules in educational institutions প্রাথমিকের শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা/New guidelines for primary teachers

পে স্কেলে সর্বনিম্ন বেতন নিয়ে আরেক প্রস্তাব/Another proposal regarding minimum salary in pay scale/

  • প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৪৩৬ বার পড়া হয়েছে
সরকারি কর্মচারীদের নতুন বেতন নির্ধারণে খসড়া প্রস্তাব চূড়ান্ত/Draft proposal for new salary for government employees finalized

 

সর্বনিম্ন বেতন ৩৫ হাজার ও সর্বোচ্চ ১ লাখ ৪০ হাজার টাকা নির্ধারণসহ নবম পে স্কেলে ২১ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ আন্ত বিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন। পাশাপাশি বছরে ১০ শতাংশ বেতন বৃদ্ধি, শিক্ষা, চিকিৎসা ও যাতায়াত ভাতা বৃদ্ধিরও দাবি তুলেছে সংগঠনটি।

শুক্রবার (২৪ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন ফেডারেশনের নেতারা।

লিখিত বক্তব্যে ফেডারেশনের চেয়ারম্যান মো. সেলিম মিয়া বলেন, ২০১৫ সালের বৈষম্যযুক্ত অষ্টম পে স্কেল কার্যকরের পর থেকে দীর্ঘ ১১ বছর ধরে বাংলাদেশের সর্বস্তরের কর্মচারীরা বৈষম্যমুক্ত নবম পে স্কেল ও সাতটি দাবি আদায়ের জন্য বিভিন্ন সময় মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছেন।
তিনি বলেন, ‘বেতন কমিশনের কাছে আমাদের দাবি, দেশের বাজারব্যবস্থা বিশ্লেষণ এবং ছয় সদস্যের পরিবারের জীবনযাপন ব্যয় ও বেতন বৈষম্যের বিষয়টি বিবেচনায় নিতে হবে।’

পাশাপাশি ন্যায্যতার ভিত্তিতে নবম পে স্কেলের জন্য প্রধান উপদেষ্টা ও বেতন কমিশনের কাছে ২১টি প্রস্তাবনা উপস্থাপন করেন আন্ত বিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের নেতারা।

এদিকে সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা ও ১২টি গ্রেড করাসহ ১৭ দফা প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)। জাতীয় বেতন কমিশন-২০২৫-এর সভাপতির কাছে এ দাবি জানিয়েছেন সংগঠনটির নেতারা।
বিডিপিএর প্রস্তাবগুলো হলো, বেতন গ্রেড ২০ থেকে কমিয়ে ১২টি করা; ১:৪ অনুপাতে সর্বনিম্ন বেতন স্কেল ৩৫ হাজার এবং সর্বোচ্চ ১ লাখ ৪০ হাজার টাকা করে জাতীয় বেতন স্কেল ২০২৫, ১ জানুয়ারি থেকে কার্যকর করা। এ ক্ষেত্রে কমিশন প্রয়োজন মনে করলে সর্বোচ্চ বেতন স্কেল ১ লাখ ৪০ হাজার টাকার বেশিও করতে পারে। তবে সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতন স্কেলের অনুপাত ১:৪-এর মধ্যে রাখার প্রস্তাব করেছে সংগঠনটি।

গত ২৭ জুলাই গঠন করা হয় জাতীয় বেতন কমিশন।
যারা চূড়ান্ত প্রতিবেদন দিতে চায় আগামী ডিসেম্বরে।
source:কালের কণ্ঠ

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫ , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট