1. monoarulhasanmanik@gmail.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা
  2. info@www.prathomikshikshabarta.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাথমিকে ৬০ হাজার শিক্ষক নিয়োগ শিগগিরই/60,000 primary school teachers to be recruited soon যে ভিটামিনের অভাবে অতিরিক্ত ঘুম পায়/Vitamin deficiency causes excessive sleepiness ব্যাংকগুলোকে ছেঁড়া-ফাটা নোট গ্রহণে কঠোর নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের/Bangladesh Bank issues strict instructions to banks to accept torn notes স্কুলে পাঠদান বাড়াতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগের নির্দেশ/Instructions to hire retired teachers to increase teaching in schools শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মাউশির/MUEB issues urgent instructions to educational institutions শিক্ষকদের বৈশাখী ভাতা মিলবে কখন, যা জানাল মাউশি/When will teachers get their Baisakhi allowance, says Maushi শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা সরকারি চাকরি: নতুন বেতনকাঠামো যাচাই-বাছাই হচ্ছে/Government jobs: New salary structure being scrutinized শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা/Announcement of online-offline class schedules in educational institutions প্রাথমিকের শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা/New guidelines for primary teachers

শিক্ষকদের বাড়িভাড়া, কোন গ্রেডে কত টাকা বাড়বে, সর্বনিম্ন ২০০০ পাবেন কারা

  • প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে
সরকারি কর্মচারীদের নতুন বেতন নির্ধারণে খসড়া প্রস্তাব চূড়ান্ত/Draft proposal for new salary for government employees finalized

শিক্ষক-কর্মচারীদের আন্দোলনের মুখে বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে এবং সর্বনিম্ন ২০০০ টাকা বৃদ্ধি করেছে সরকার। রবিবার (১৯ অক্টোবর) সকালে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের উপসচিব মরিয়ম মিতুর সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এ আদেশ নভেম্বর মাস থেকে কার্যকর হবে। যদিও সরকারের এই প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করেছেন শিক্ষকরা।

তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

৫ শতাংশ হারে কার বাড়িভাড়া ভাতা কত

শিক্ষকরা আগে ১০০০ টাকা করে মাসিক বাড়িভাড়া ভাতা পেতেন। গত ৩০ সেপ্টেম্বর এক আদেশে বাড়িভাড়া ৫০০ টাকা বাড়িয়ে ১৫০০ টাকা করা হয়। এখন নতুন করে ৫ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা দেওয়া হলে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ ছাড়া কেউই বেশি ভাতা পাবেন না।

অধ্যক্ষ- (গ্রেড ৪) বেতন ৫০,০০০ টাকা। বাড়িভাড়া (৫%) ২,৫০০ টাকা। উপাধ্যক্ষ- (গ্রেড ৫) বেতন ৪৩,০০০ টাকা। বাড়িভাড়া (৫%) ২,১৫০ টাকা।

সহকারী অধ্যাপক- (গ্রেড ৬) বেতন ৩৫,৫০০ টাকা। বাড়িভাড়া (৫%) ১,৭৭৫ টাকা (সর্বনিম্ন ২,০০০ টাকা নির্ধারিত)।

সহকারী অধ্যাপক- (গ্রেড ৮) বেতন ২৩,০০০ টাকা। বাড়িভাড়া (৫%) ১,১৫০ টাকা (সর্বনিম্ন ২,০০০ টাকা)। প্রভাষক – (গ্রেড ৯) বেতন : ২২,০০০ টাকা।

বাড়িভাড়া (৫%): ১,১০০ টাকা (সর্বনিম্ন ২,০০০ টাকা)। প্রধান শিক্ষক – (গ্রেড ৭), বেতন : ২৯,০০০ টাকা। বাড়িভাড়া (৫%) : ১,৪৫০ টাকা (সর্বনিম্ন ২,০০০ টাকা)।

সহকারী প্রধান শিক্ষক – (গ্রেড ৮) বেতন : ২৩,০০০ টাকা। বাড়িভাড়া (৫%) : ১,১৫০ টাকা (সর্বনিম্ন ২,০০০ টাকা)। সিনিয়র শিক্ষক – (গ্রেড ৯) বেতন : ২২,০০০ টাকা। বাড়িভাড়া (৫%) : ১,১০০ টাকা (সর্বনিম্ন ২,০০০ টাকা)।

সহকারী শিক্ষক – (গ্রেড ১০) বেতন: ১৬,০০০ টাকা। বাড়িভাড়া (৫%): ৮০০ টাকা (সর্বনিম্ন ২,০০০ টাকা)। সহকারী শিক্ষক – (গ্রেড ১১) বেতন: ১২,৫০০ টাকা। বাড়িভাড়া (৫%) : ৬২৫ টাকা (সর্বনিম্ন ২,০০০ টাকা)।

এমপিওভুক্ত কর্মচারীদের কার কত হবে

অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর – (গ্রেড ১৬) বেতন : ৯,৩০০ টাকা। বাড়িভাড়া (৫%) : ৪৬৫ টাকা (সর্বনিম্ন ২,০০০ টাকা)। ল্যাব অ্যাসিস্ট্যান্ট – (গ্রেড: ১৬) বেতন : ৯,৩০০ টাকা। বাড়িভাড়া (৫%) : ৪৬৫ টাকা (সর্বনিম্ন ২,০০০ টাকা)। ঝাড়ুদার – (গ্রেড : ২০) বেতন : ৮,২৫০ টাকা। বাড়িভাড়া (৫%) : ৪১২.৫০ টাকা (সর্বনিম্ন ২,০০০ টাকা)। অফিস সহায়ক– (গ্রেড ২০), বেতন : ৮,২৫০ টাকা। বাড়িভাড়া (৫%): ৪১২.৫০ টাকা (সর্বনিম্ন ২,০০০ টাকা)। পিয়ন – (গ্রেড ২০) বেতন : ৮,২৫০ টাকা। বাড়িভাড়া (৫%) : ৪১২.৫০ টাকা (সর্বনিম্ন ২,০০০ টাকা)। আয়া – (গ্রেড ২০) বেতন : ৮,২৫০ টাকা। বাড়িভাড়া (৫%) : ৪১২.৫০ টাকা (সর্বনিম্ন ২,০০০  টাকা)। সূত্রঃকালেরকন্ঠ

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫ , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট