1. monoarulhasanmanik@gmail.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা
  2. info@www.prathomikshikshabarta.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাথমিকে ৬০ হাজার শিক্ষক নিয়োগ শিগগিরই/60,000 primary school teachers to be recruited soon যে ভিটামিনের অভাবে অতিরিক্ত ঘুম পায়/Vitamin deficiency causes excessive sleepiness ব্যাংকগুলোকে ছেঁড়া-ফাটা নোট গ্রহণে কঠোর নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের/Bangladesh Bank issues strict instructions to banks to accept torn notes স্কুলে পাঠদান বাড়াতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগের নির্দেশ/Instructions to hire retired teachers to increase teaching in schools শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মাউশির/MUEB issues urgent instructions to educational institutions শিক্ষকদের বৈশাখী ভাতা মিলবে কখন, যা জানাল মাউশি/When will teachers get their Baisakhi allowance, says Maushi শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা সরকারি চাকরি: নতুন বেতনকাঠামো যাচাই-বাছাই হচ্ছে/Government jobs: New salary structure being scrutinized শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা/Announcement of online-offline class schedules in educational institutions প্রাথমিকের শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা/New guidelines for primary teachers

বৃত্তি পরীক্ষার প্রস্তুতি : মহাবিশ্ব/Scholarship Exam Preparation: Universe

  • প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৯৭ বার পড়া হয়েছে

 

অষ্টম অধ্যায়

যোগ্যতাভিত্তিক প্রশ্ন

১। মহাবিশ্ব কী নিয়ে গঠিত? আমাদের সৌরজগত কোন গ্যালাক্সির অন্তর্গত? মহাবিশ্বের আকার সম্পর্কে তিনটি বাক্যে লেখো।

উত্তর : বিপুল সংখ্যক গ্যালাক্সি এবং এদের মধ্যবর্তী স্থান মিলে মহাবিশ্ব গঠিত। আমাদের সৌরজগত মিল্কিওয়ে গ্যালাক্সির অন্তর্গত।
মহাবিশ্বের আকার সম্পর্কে তিনটি বাক্য হলো—

i. মহাবিশ্ব এখনো প্রসারিত হচ্ছে।

ii. মহাবিশ্বের প্রকৃত আকার সম্পর্কে কেউ নিশ্চিত করে কিছু বলতে পারে না।

iii. মহাকাশ সম্পর্কিত বিভিন্ন গবেষণা থেকে আমরা ধারণা করতে পারি, মহাবিশ্ব কত বড়।

২। জ্যোতির্বিজ্ঞান কাকে বলে? মিল্কিওয়ে গ্যালাক্সি সম্পর্কে পাঁচটি বাক্য লেখো।
উত্তর : মহাকাশ সম্পর্কিত গবেষণাকে জ্যোতির্বিজ্ঞান বলে।

মিল্কিওয়ে গ্যালাক্সি সম্পর্কে পাঁচটি বাক্য নিম্নরূপ :

i. মহাকাশের গ্যালাক্সিসমূহের মধ্যে মিল্কিওয়ে একটি গ্যালাক্সি।

ii. যদি আমরা আলোর গতিতে চলতে পারতাম তবে মিল্কিওয়ে গ্যালাক্সির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে আমাদের এক লাখ ৩০ হাজার বছর সময় লাগত।
iii. আমাদের পৃথিবী মিল্কিওয়ে গ্যালাক্সির অন্তর্ভুক্ত।

iv. এই গ্যালাক্সিতে অন্তত দুই শত বিলিয়ন বা তার বেশিসংখ্যক নক্ষত্র রয়েছে।

v. মিল্কিওয়ে গ্যালাক্সি দেখতে সর্পিল আকৃতির।

৩. কক্ষপথ কাকে বলে? পৃথিবী কী? পৃথিবীর আবর্তন সম্পর্কে চারটি বাক্য লেখো।

উত্তর : যে পথে পৃথিবী এবং অন্যান্য গ্রহসমূহ সূর্যকে আবর্তন করে তাকে কক্ষপথ বলে।
পৃথিবী সৌরজগতের একটি গ্রহ।
পৃথিবীর আবর্তন সম্পর্কে চারটি বাক্য নিচে দেওয়া হলো—

i. অন্যান্য গ্রহের মতো পৃথিবীও সূর্যের চারপাশে একটি নির্দিষ্ট পথে ঘুরে।

ii. সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর ৩৬৫ দিন ৬ ঘণ্টা সময় লাগে।

iii. সূর্যের চারদিকে ঘূর্ণনের সঙ্গে পৃথিবী লাটিমের মতো নিজ অক্ষের উপরে ঘুরছে।

iv. নিজ অক্ষের উপর পৃথিবীর এই ঘূর্ণায়মান গতিকে পৃথিবীর আহ্নিক গতি বলে।

কালের কণ্ঠ

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫ , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট