1. monoarulhasanmanik@gmail.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা
  2. info@www.prathomikshikshabarta.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাথমিকে ৬০ হাজার শিক্ষক নিয়োগ শিগগিরই/60,000 primary school teachers to be recruited soon যে ভিটামিনের অভাবে অতিরিক্ত ঘুম পায়/Vitamin deficiency causes excessive sleepiness ব্যাংকগুলোকে ছেঁড়া-ফাটা নোট গ্রহণে কঠোর নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের/Bangladesh Bank issues strict instructions to banks to accept torn notes স্কুলে পাঠদান বাড়াতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগের নির্দেশ/Instructions to hire retired teachers to increase teaching in schools শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মাউশির/MUEB issues urgent instructions to educational institutions শিক্ষকদের বৈশাখী ভাতা মিলবে কখন, যা জানাল মাউশি/When will teachers get their Baisakhi allowance, says Maushi শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা সরকারি চাকরি: নতুন বেতনকাঠামো যাচাই-বাছাই হচ্ছে/Government jobs: New salary structure being scrutinized শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা/Announcement of online-offline class schedules in educational institutions প্রাথমিকের শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা/New guidelines for primary teachers

৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ/Revised schedule for 45th BCS oral examination published/

  • প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৮৩ বার পড়া হয়েছে
বদলে গেল ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার মানবন্টন/The distribution of seats in the 50th BCS preliminary exam has changed.

৪৫তম বিসিএস মৌখিক পরীক্ষার তৃতীয় পর্যায়ের সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
রোববার (৭ সেপ্টেম্বর) গত ২৮ আগস্ট প্রকাশিত বিজ্ঞপ্তিটি বাতিল করে নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়।

নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, ৬৪ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা আগামী ১১ সেপ্টেম্বর সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে পিএসসির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

পিএসসি জানিয়েছে, প্রার্থীদের নির্ধারিত অনলাইন ফরম বিপিএসসি ফরম-১ পরীক্ষার দিন বোর্ডে জমা দিতে হবে। এই ফরম কমিশনের ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে হবে। ফরমের সঙ্গে প্রয়োজনীয় সব সনদ ও ডকুমেন্টের দুটি সত্যায়িত কপি জমা দিতে হবে এবং মূল সনদ পরীক্ষার বোর্ডে প্রদর্শন করতে হবে। নির্দেশনা অনুযায়ী ফরম ও কাগজপত্র জমা না দিলে প্রার্থীর প্রার্থিতা বাতিল হবে।

এ ছাড়া লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার আগে অনলাইনে বিপিএসসি ফরম-৩ পূরণ করে জমা দিতে হবে। অনলাইনে জমা দেওয়া ফরমের দুটি কপি মৌখিক পরীক্ষার দিনে বোর্ডে জমা দিতে হবে।

কমিশন জানায়, কোনো প্রার্থীর নামে ডাকযোগে সাক্ষাৎকারপত্র পাঠানো হবে না। পরীক্ষার সময়সূচি ঘোষণার পর প্রার্থীরা কমিশনের ওয়েবসাইট থেকে সাক্ষাৎকারপত্র ডাউনলোড করতে পারবেন। নির্ধারিত তারিখ ও সময়ে সাক্ষাৎকারপত্র, প্রয়োজনীয় কাগজপত্র এবং অন্যান্য প্রমাণপত্র সঙ্গে নিয়ে মৌখিক পরীক্ষার বোর্ডে উপস্থিত হতে হবে।

পিএসসি আরও জানিয়েছে, গ্রহণযোগ্য কারণ ছাড়া কোনো প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ পরিবর্তন করা হবে না। তবে প্রয়োজনে তারিখ পরিবর্তনের সর্বময় ক্ষমতা কমিশন সংরক্ষণ করে।আরটিভি/

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫ , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট