1. monoarulhasanmanik@gmail.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা
  2. info@www.prathomikshikshabarta.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাথমিকে ৬০ হাজার শিক্ষক নিয়োগ শিগগিরই/60,000 primary school teachers to be recruited soon যে ভিটামিনের অভাবে অতিরিক্ত ঘুম পায়/Vitamin deficiency causes excessive sleepiness ব্যাংকগুলোকে ছেঁড়া-ফাটা নোট গ্রহণে কঠোর নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের/Bangladesh Bank issues strict instructions to banks to accept torn notes স্কুলে পাঠদান বাড়াতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগের নির্দেশ/Instructions to hire retired teachers to increase teaching in schools শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মাউশির/MUEB issues urgent instructions to educational institutions শিক্ষকদের বৈশাখী ভাতা মিলবে কখন, যা জানাল মাউশি/When will teachers get their Baisakhi allowance, says Maushi শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা সরকারি চাকরি: নতুন বেতনকাঠামো যাচাই-বাছাই হচ্ছে/Government jobs: New salary structure being scrutinized শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা/Announcement of online-offline class schedules in educational institutions প্রাথমিকের শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা/New guidelines for primary teachers

সাপ্তাহিক ছুটির কারণে ১ দিনের সাধারণ ছুটি হারাচ্ছেন সরকারি চাকরিজীবীরা/Government employees are losing 1 day of general leave due to weekly holidays

  • প্রকাশিত: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৭৫০ বার পড়া হয়েছে
vআগামী বছরের শুরু থেকেই নতুন পে স্কেলে বেতন পাবেন সরকারি কর্মচারীরা/Government employees will receive new pay scale from the beginning of next year

চলতি আগস্ট মাস শেষ দিকে। ৬ দিন পর শুরু হবে সেপ্টেম্বর। জাতীয় চাঁদ দেখা কমিটির সভার সিদ্ধান্ত অুনযায়ী, ৬ সেপ্টেম্বর ঈদ-ই-মিলাদুন্নবী; দিনটি সাধারণ ছুটি। কিন্তু দিনটি আবার সাপ্তাহিক ছুটির দিন শনিবার। ফলে সাপ্তাহিক ছুটির মধ্যে পড়ায় ১ দিনের সাধারণ ছুটি হারাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

অবশ্য ২০২৫ সালের সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, বছরের শেষ চার মাসে চাকরিজীবীরা আরও পাঁচ দিনের ছুটি উপভোগ করতে পারবেন। এগুলো সাপ্তাহিক ছুটির দিনের বাইরে রয়েছে। যেমন: দুর্গাপূজা (১ অক্টোবর-বুধবার ও ২ অক্টোবর-বৃহস্পতিবার), বিজয় দিবস (১৬ ডিসেম্বর, মঙ্গলবার) এবং যিশুখ্রিস্টে জন্মদিন বা বড়দিন (২৫ ডিসেম্বর, বৃহস্পতিবার)। এর মধ্যে ১ অক্টোবর তারিখটি নির্বাহী আদেশে ছুটি হিসেবে ধরা হবে। দুর্গাপূজায় একদিন নির্বাহী আদেশে ছুটিসহ দুই দিনের সরকারি ছুটি থাকছে। যেহেতু এর সঙ্গে সপ্তাহ শেষে শুক্র ও শনিবার যুক্ত হবে, ফলে অনেকেই চার দিনের টানা ছুটি উপভোগ করতে পারবেন।

বছরের শেষ প্রান্তে থাকা এই পাঁচটি সরকারি ছুটি নিয়ে ইতোমধ্যেই চাকরিজীবীদের মাঝে আগ্রহ দেখা যাচ্ছে। অনেকে এখনই পরিকল্পনা করছেন, কীভাবে এই সময়গুলোকে কার্যকরভাবে কাজে লাগানো যায়।

উল্লেখ্য, চাকরিজীবীরা এ বছর সবচেয়ে দীর্ঘ ছুটি কাটিয়েছেন দুই ঈদে। যেমন- ঈদুল ফিতরে: ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন এবং ঈদুল আজহায়: ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিন।

তথ্যসূত্রঃnews24bd

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫ , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট