1. monoarulhasanmanik@gmail.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা
  2. info@www.prathomikshikshabarta.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাথমিকে ৬০ হাজার শিক্ষক নিয়োগ শিগগিরই/60,000 primary school teachers to be recruited soon যে ভিটামিনের অভাবে অতিরিক্ত ঘুম পায়/Vitamin deficiency causes excessive sleepiness ব্যাংকগুলোকে ছেঁড়া-ফাটা নোট গ্রহণে কঠোর নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের/Bangladesh Bank issues strict instructions to banks to accept torn notes স্কুলে পাঠদান বাড়াতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগের নির্দেশ/Instructions to hire retired teachers to increase teaching in schools শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মাউশির/MUEB issues urgent instructions to educational institutions শিক্ষকদের বৈশাখী ভাতা মিলবে কখন, যা জানাল মাউশি/When will teachers get their Baisakhi allowance, says Maushi শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা সরকারি চাকরি: নতুন বেতনকাঠামো যাচাই-বাছাই হচ্ছে/Government jobs: New salary structure being scrutinized শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা/Announcement of online-offline class schedules in educational institutions প্রাথমিকের শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা/New guidelines for primary teachers

নেইমারকে নিয়ে বড় দুঃসংবাদ পেলেন আনচেলত্তি/Ancelotti receives big bad news about Neymar

  • প্রকাশিত: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৪৯৭ বার পড়া হয়েছে
নেইমারকে নিয়ে বড় দুঃসংবাদ পেলেন আনচেলত্তি/Ancelotti receives big bad news about Neymar

আগামী মাসে চিলি ও বলিভিয়া বিপক্ষে ম্যাচ খেলে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের মিশন শেষ করবে ব্রাজিল। এই দুই ম্যাচের জন্য আগামীকাল স্কোয়াড ঘোষণা করার কথা রয়েছে কার্লো আনচেলত্তির। যেখানে উপস্থিত থাকার কথা ছিল নেইমার জুনিয়রের। কিন্তু তার আগ মুহূর্তে আবারও ইনজুরিতে পড়েছেন নেইমার।

গত বৃহস্পতিবার সান্তোসে অনুশীলনের সময় উরুতে ফোলা (থাই এডিমা) অনুভাব করেন নেইমার। তার এই সমস্যার বিষয়টি সঙ্গে সঙ্গে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনকে (সিবিএফ) জানিয়ে দিয়েছে সান্তোস।

রোববার (২৪ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান সাংবাদ মাধ্যম ও গ্লোবো।
প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৩১ আগস্ট ফ্লুমিনেন্স ম্যাচের আগে নেইমারকে ফিটকে কাজ শুরু করেছে চিকিসৎকরা। বর্তমানে মেডিকেল টিমের পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে জানানো হয়েছে আগামী সপ্তাহের প্রথম দিকের অনুশীলনে তার অংশগ্রহণের সম্ভাবনা কম।

এদিকে আগামীকাল বিশ্বকাপের দুই ম্যাচের জন্য দল ঘোষণা করার কথা রয়েছে ব্রাজিলিয়ান কোচ কার্লো আনচেলত্তির। কিন্তু তার আগে নেইমারের ইনজুরির খবরটি অবশ্য চিন্তার বিষয়।
আগামী ৫ সেপ্টেম্বর রিও ডি জেনিরোয় চিলি এবং ১০ সেপ্টেম্বর শেষ ম্যাচে বলিভিয়ার মাঠে তাদের মুখোমুখি হবে ব্রাজিল।সেই হিসেবে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে দিয়ে মাঠে ফেরার জন্য নেইমারের হাতে রয়েছে ১১ দিন। এখনও নেইমারের এই ইনজুরি ব্রাজিলের দল ঘোষণায় কোনো প্রভাব ফেলে কি না সেটাই দেখার বিষয়।

সম্প্রতি টানা সাতটি ম্যাচে পূর্ণ ৯০ মিনিট খেলেছেন নেইমার। মিনেইরাওতে ক্রুজেইরোর বিপক্ষে ২-১ গোলে নাটকীয় জয়ে তাকে অতিরিক্ত সময়ে বদলি করা হলেও, তিনি প্রায় পুরো ম্যাচই খেলেছিলেন। দীর্ঘদিন পর এটাই ছিল তার সেরা ধারাবাহিকতা। এ বছর তিনি এখন পর্যন্ত ১৯ ম্যাচে অংশ নিয়ে ছয়টি গোল করেছেন এই তারকা ফুটবলার।

আরটিভি

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫ , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট