1. monoarulhasanmanik@gmail.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা
  2. info@www.prathomikshikshabarta.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাথমিকে ৬০ হাজার শিক্ষক নিয়োগ শিগগিরই/60,000 primary school teachers to be recruited soon যে ভিটামিনের অভাবে অতিরিক্ত ঘুম পায়/Vitamin deficiency causes excessive sleepiness ব্যাংকগুলোকে ছেঁড়া-ফাটা নোট গ্রহণে কঠোর নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের/Bangladesh Bank issues strict instructions to banks to accept torn notes স্কুলে পাঠদান বাড়াতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগের নির্দেশ/Instructions to hire retired teachers to increase teaching in schools শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মাউশির/MUEB issues urgent instructions to educational institutions শিক্ষকদের বৈশাখী ভাতা মিলবে কখন, যা জানাল মাউশি/When will teachers get their Baisakhi allowance, says Maushi শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা সরকারি চাকরি: নতুন বেতনকাঠামো যাচাই-বাছাই হচ্ছে/Government jobs: New salary structure being scrutinized শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা/Announcement of online-offline class schedules in educational institutions প্রাথমিকের শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা/New guidelines for primary teachers

প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থীর তথ্য এন্ট্রি যাচাই ও অনুমোদন করার জরুরি নির্দেশনা/Urgent instructions for verifying and approving primary scholarship examinee information entry

  • প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৬২৬ বার পড়া হয়েছে
প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে ৮ সদস্যের কমিটি গঠন/Forming an 8-member committee with a recruitment notice for primary schools

সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিটিআই–সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় ও সরকারি মাধ্যমিক বিদ্যালয়–সংলগ্ন প্রাথমিক বিদ্যালয় থেকে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা–২০২৫’–এর পরীক্ষার্থীর তথ্য (ডিআর) IPEMIS সফটওয়্যারে এন্ট্রি (পরীক্ষার্থীর ছবি ও স্বাক্ষর আপলোডসহ), যাচাইকরণ ও অনুমোদনের কার্যক্রম সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মোহাম্মদ নজরুল ইসলাম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

১. বিষয় বা কার্যক্রম

বিদ্যালয় থেকে অনলাইনে IPEMIS সিস্টেমে পরীক্ষার্থীর তথ্য (ডিআর) এন্ট্রি (পরীক্ষার্থীর ছবি ও স্বাক্ষর আপলোডসহ) সম্পন্ন করা এবং সঠিকতা যাচাই করে এইউপিইও বা এটিপিইওর আইডিতে পাঠাতে হবে।

#কাজের নির্ধারিত সময়: ৪ থেকে ১৪ আগস্ট ২০২৫।

#দায়িত্ব পাওয়া ব্যক্তির নাম: সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
২. বিষয় বা কার্যক্রম

এন্ট্রি করা পরীক্ষার্থীর তথ্য (ডিআর) যাচাই করে প্রযোজ্য ক্ষেত্রে সংশোধনের জন্য বিদ্যালয়ের আইডিতে ফেরত প্রদান এবং বিদ্যালয় কর্তৃক পরিমার্জন করা তথ্যের সঠিকতা যাচাই করে অনুমোদনের জন্য এইউপিইও বা এটিপিইওর আইডিতে পাঠাতে হবে।

কাজের নির্ধারিত সময়: ৪ থেকে ২০ আগস্ট ২০২৫।

দায়িত্ব পাওয়া ব্যক্তির নাম: এইউপিইও বা এটিপিইও।

৩. বিষয় বা কার্যক্রম

এইউপিইও বা এটিপিইও কর্তৃক পাঠানো পরীক্ষার্থীর তথ্যের (ডিআর) সঠিকতা যাচাই করে অনুমোদন এবং প্রযোজ্য ক্ষেত্রে সংশোধনের জন্য বিদ্যালয়ের আইডিতে ফেরত পাঠানো ও বিদ্যালয় কর্তৃক পরিমার্জন করা তথ্যের সঠিকতা যাচাই করে অনুমোদন করতে হবে।

কাজের নির্ধারিত সময়: ৪ থেকে ২৬ আগস্ট ২০২৫।

দায়িত্ব পাওয়া ব্যক্তির নাম: এইউপিইও বা এটিপিইও।

জেনে নিন দরকারি তথ্য
১. পরীক্ষার্থীর তথ্য (ডিআর) এন্ট্রি, যাচাই ও অনুমোদনসংক্রান্ত নির্দেশিকাটি IPEMIS সফটওয়্যার থেকে ডাউনলোড করে প্রদত্ত নির্দেশনা অনুসরণ করে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে।

২. এমতাবস্থায় IPEMIS সফটওয়্যারে সংশ্লিষ্ট বিদ্যালয়ের পরীক্ষার্থীদের তথ্য (ডিআর) এন্ট্রি (পরীক্ষার্থীর ছবি ও স্বাক্ষর আপলোডসহ) যাচাই ও অনুমোদন কার্যক্রম উল্লিখিত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

*বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইট: www.dpe.gov.bd তথ্যসূত্রঃপ্রথমআলো

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫ , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট