1. monoarulhasanmanik@gmail.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা
  2. info@www.prathomikshikshabarta.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাথমিকে ৬০ হাজার শিক্ষক নিয়োগ শিগগিরই/60,000 primary school teachers to be recruited soon যে ভিটামিনের অভাবে অতিরিক্ত ঘুম পায়/Vitamin deficiency causes excessive sleepiness ব্যাংকগুলোকে ছেঁড়া-ফাটা নোট গ্রহণে কঠোর নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের/Bangladesh Bank issues strict instructions to banks to accept torn notes স্কুলে পাঠদান বাড়াতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগের নির্দেশ/Instructions to hire retired teachers to increase teaching in schools শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মাউশির/MUEB issues urgent instructions to educational institutions শিক্ষকদের বৈশাখী ভাতা মিলবে কখন, যা জানাল মাউশি/When will teachers get their Baisakhi allowance, says Maushi শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা সরকারি চাকরি: নতুন বেতনকাঠামো যাচাই-বাছাই হচ্ছে/Government jobs: New salary structure being scrutinized শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা/Announcement of online-offline class schedules in educational institutions প্রাথমিকের শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা/New guidelines for primary teachers

প্রাথমিক শিক্ষকদের স্বামী-স্ত্রীর স্থায়ী ঠিকানায় বদলির সুযোগ/Opportunity for primary teachers to transfer to their spouse’s permanent address

  • প্রকাশিত: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ৭৫৭ বার পড়া হয়েছে
প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে ৮ সদস্যের কমিটি গঠন/Forming an 8-member committee with a recruitment notice for primary schools

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের স্বামী বা স্ত্রীর স্থায়ী ঠিকানায় বদলির অনলাইন আবেদন শুরু হয়েছে। উপজেলা থেকে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে বদলির জন্য আবেদন করতে পারবেন আগ্রহীরা।
রোববার (২০ জুলাই) থেকে এ আদেন নেয়া শুরু হয়েছে। আর এ প্রক্রিয়া চলবে আগামী ২৯ জুলাই পর্যন্ত।

উপজেলা থেকে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে বদলির জন্য আবেদন করতে পারবেন আগ্রহীরা। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব ডা. ফাহিম ইকবাল জাগীরদারের সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।
আদেশে বলা হয়েছে, যেসব সহকারী শিক্ষক তাদের স্বামী বা স্ত্রীর স্থায়ী ঠিকানায় বদলি হতে ইচ্ছুক, তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে শূন্যপদের বিপরীতে অনলাইন বদলি কার্যক্রম চালুর অনুমতি নির্দেশক্রমে দেয়া হলো। আবেদন স্বয়ংক্রিয়ভাবে যাচাই-বাছাই শেষে আগস্ট মাসের শেষ সপ্তাহে অনুমোদন সম্পন্ন হবে।

আদেশে বদলির ব্যাপারে কিছু শর্ত দেয়া হয়েছে।

সেগুলো হলো-

১. শিক্ষকরা সর্বোচ্চ তিনটি বিদ্যালয় ক্রমানুসারে পছন্দ করবেন। তবে কোনো শিক্ষকের একাধিক পছন্দ না থাকলে একটি বিদ্যালয় পছন্দ করতে পারবেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বদলির আদেশ জারি হলে তা বাতিল করার জন্য পরে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।
২. যাচাইকারী কর্মকর্তা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে ১০ অক্টোবর ২০২৩ তারিখে জারিকৃত সর্বশেষ সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা, ২০২৩ অনুযায়ী আবেদনকারীর আবেদন ও অন্যান্য কাগজপত্র যাচাই করে অগ্রায়ন করবেন।
৩. যাচাইকারী কর্মকর্তা সতর্কতার সঙ্গে যাচাই করবেন। যাচাইপূর্বক প্রেরণ করার পর পরে তা পুনঃবিবেচনার আবেদন হিসেবে গ্রহণযোগ্য হবে না।

৪. সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত বিদ্যালয়সমূহ বদলি কার্যক্রমের আওতাবহির্ভূত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫ , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট