1. monoarulhasanmanik@gmail.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা
  2. info@www.prathomikshikshabarta.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাথমিকে ৬০ হাজার শিক্ষক নিয়োগ শিগগিরই/60,000 primary school teachers to be recruited soon যে ভিটামিনের অভাবে অতিরিক্ত ঘুম পায়/Vitamin deficiency causes excessive sleepiness ব্যাংকগুলোকে ছেঁড়া-ফাটা নোট গ্রহণে কঠোর নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের/Bangladesh Bank issues strict instructions to banks to accept torn notes স্কুলে পাঠদান বাড়াতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগের নির্দেশ/Instructions to hire retired teachers to increase teaching in schools শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মাউশির/MUEB issues urgent instructions to educational institutions শিক্ষকদের বৈশাখী ভাতা মিলবে কখন, যা জানাল মাউশি/When will teachers get their Baisakhi allowance, says Maushi শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা সরকারি চাকরি: নতুন বেতনকাঠামো যাচাই-বাছাই হচ্ছে/Government jobs: New salary structure being scrutinized শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা/Announcement of online-offline class schedules in educational institutions প্রাথমিকের শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা/New guidelines for primary teachers

শুরুতেই পাকিস্তানকে চেপে ধরেছে বাংলাদেশ/Bangladesh held Pakistan back from the start

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৫৬৪ বার পড়া হয়েছে
শুরুতেই পাকিস্তানকে চেপে ধরেছে বাংলাদেশ/Bangladesh held Pakistan back from the start

বোর্ডে বেশি রান নেই। পাকিস্তানের জয়ের লক্ষ্য মাত্র ১৩৪। তবে বাংলাদেশি বোলাররা শুরুতেই চেপে ধরেছেন সফরকারীদের। ৯ রানে ২ উইকেট হারিয়েছে পাকিস্তান।

শেখ মেহেদীকে দিয়ে বোলিং উদ্বোধন করান অধিনায়ক লিটন দাস। প্রথম ওভারের শেষ বলে দুর্দান্ত ফিল্ডিংয়ে উইকেট হারায় পাকিস্তান। পারভেজ ইমন ডিপ পয়েন্টে ডাইভ দিয়ে বল থামান, রিশাদ হোসেন করে থ্রো। স্টাম্প ভাঙেন লিটন। সাইম আইয়ুব ফেরেন ১ করে।
পরের ওভারে শরিফুল ইসলামের দুর্দান্ত সুইংয়ে এলবিডব্লিউ হন মোহাম্মদ হারিস, গোল্ডেন ডাকে। আম্পায়ার আঙুল তুলে দিলে রিভিউ নিয়েছিলেন হারিস। কাজের কাজ হয়নি। ৯ রানে ২ উইকেট হারায় পাকিস্তান।

এর আগে ২৮ রানে ৪ উইকেট হারিয়ে বসেছিল বাংলাদেশ। সেই বিপর্যয় থেকে শেখ মেহেদী আর জাকের আলীর লড়াকু জুটি। মেহেদী ৩৩ করে আউট হলেও জাকের আলী দলকে টেনে নিয়েছেন শেষ পর্যন্ত। ছক্কা মেরে ফিফটি পূরণ করা জাকেরের ব্যাটে চড়েই সম্মানজনক পুঁজি পর্যন্ত গেছে বাংলাদেশ। ইনিংসে শেষ বলে ১৩৩ রানে অলআউট হয় টাইগাররা।

শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। শুরুতেই ধাক্কা। তানজিদ হাসান তামিমের বদলে খেলতে নেমে ওপেনার নাইম শেখ ৭ বলে ৩ করেই সাজঘরের পথ ধরেন।

ফাহিম আশরাফের বলে হাঁটু গেড়ে উইকেটরক্ষকের মাথার ওপর দিয়ে মারতে চেয়েছিলেন নাইম। বল ব্যাটে লেগে জমা পড়ে উইকেটরক্ষকের গ্লাভসে।

পঞ্চম ওভারে লিটন দাস বরাবরের মতো দায়িত্বজ্ঞানহীন শট খেলে উইকেট বিলিয়ে আসেন। তিনি সালমান মির্জার শিকার হন ডিপমিডউইকেটে ক্যাচ দিয়ে। বাংলাদেশ অধিনায়কের ব্যাট থেকে আসে ৯ বলে ৮ রান।
ওই ওভারেই দুই বল পর সালমান আগার থ্রোতে রানআউট হন তাওহিদ হৃদয় (০)। ২৫ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। পাওয়ার প্লের শেষ ওভারে মারকুটে পারভেজ হোসেন ইমনও আউট হয়ে যান।

অভিষিক্ত পেসার পারভেজ দানিয়েলের বলে মিডঅনে ক্যাচ দিয়ে ফেরেন ইমন। ১৪ বলে একটি করে চার-ছক্কায় ইমন করেন ১৩ রান। পাওয়ার প্লের ৬ ওভারেই ৪ উইকেট হারিয়ে বসে টাইগাররা, তুলতে পারে মাত্র ২৯ রান।

সেই বিপর্যয়ে হাল ধরেন শেখ মেহেদী আর জাকের আলী। ৪৯ বলে ৫৩ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামলে নেন তারা। শেষ পর্যন্ত মেহেদীর আউটে ভাঙে এই জুটি।
মোহাম্মদ নওয়াজকে আগের বলেই ছক্কা মেরেছিলেন। পরের বলে আবার চালাতে গিয়ে লংঅফ ফিল্ডারের হাতে ধরা পড়েন মেহেদী। ২৫ বলে দুটি করে চার-ছক্কায় তার ব্যাট থেকে আসে ৩৩ রান।

সুবিধা করতে পারেননি শামীম পাটোয়ারী। ৪ বলে ১ করে অভিষিক্ত দানিয়েলের বলে বোল্ড হন ইনসাইডেজে। একশর আগে (৯৩ রানে) ৬ উইকেট হারায় বাংলাদেশ।

তানজিম হাসান সাকিব ৪ বলে ৭ আর রিশাদ হোসেন ৪ বলে ৮ করে আউট হন। তবে এক প্রান্ত ধরে শেষ পর্যন্ত খেলে গেছেন জাকের আলী। ৪৮ বলে ১ চার আর ৫ ছক্কায় ৫৫ রান করে শেষ বলে আউট হন জাকের।
পাকিস্তানের সালমান মির্জা, আহমেদ দানিয়েল আর আব্বাস আফ্রিদি নেন দুটি করে উইকেট।তথ্যসূত্রঃজাগোনিউজ/এমএমআর/এমএস

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫ , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট