1. monoarulhasanmanik@gmail.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা
  2. info@www.prathomikshikshabarta.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাথমিকে ৬০ হাজার শিক্ষক নিয়োগ শিগগিরই/60,000 primary school teachers to be recruited soon যে ভিটামিনের অভাবে অতিরিক্ত ঘুম পায়/Vitamin deficiency causes excessive sleepiness ব্যাংকগুলোকে ছেঁড়া-ফাটা নোট গ্রহণে কঠোর নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের/Bangladesh Bank issues strict instructions to banks to accept torn notes স্কুলে পাঠদান বাড়াতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগের নির্দেশ/Instructions to hire retired teachers to increase teaching in schools শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মাউশির/MUEB issues urgent instructions to educational institutions শিক্ষকদের বৈশাখী ভাতা মিলবে কখন, যা জানাল মাউশি/When will teachers get their Baisakhi allowance, says Maushi শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা সরকারি চাকরি: নতুন বেতনকাঠামো যাচাই-বাছাই হচ্ছে/Government jobs: New salary structure being scrutinized শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা/Announcement of online-offline class schedules in educational institutions প্রাথমিকের শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা/New guidelines for primary teachers

গ্রিন টি পানের আগে জেনে নিন ৫ সাধারণ ভুল/Know 5 common mistakes before drinking green tea

  • প্রকাশিত: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৫০৫ বার পড়া হয়েছে
গ্রিন টি পানের আগে জেনে নিন ৫ সাধারণ ভুল/Know 5 common mistakes before drinking green tea

দুধ চা বা লিকার চায়ের জায়গা দখল করে নিয়েছে গ্রিন টি। এর স্বাস্থ্য উপকারিতার কথা আমরা সবাই জানি—ওজন কমানো হোক বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, গ্রিন টি-র জুড়ি নেই। এতে থাকা পলিফেনল ও ফ্ল্যাভোনয়েড নামক অ্যান্টি-অক্সিডেন্ট ত্বক ও চুলের জন্যও খুবই উপকারী। তবে শুধু গ্রিন টি খেলেই হবে না, এর উপকার পেতে হলে খেতে হবে সঠিক নিয়ম মেনে।
নিয়ম না মানলে উপকারের বদলে ক্ষতিও হতে পারে। চলুন, জেনে নিই গ্রিন টি খাওয়ার সময় যেসব বিষয় মাথায় রাখা জরুরি।
চিনি বা গুড় নয়
গ্রিন টি-তে ভুলেও চিনি বা গুড় দেবেন না। এতে ক্যালরি বেড়ে যায় এবং গ্রিন টির উপকারিতা অনেকটাই নষ্ট হয়ে যায়।

খালি পেটে নয়
অনেকে ঘুম থেকে ওঠে খালি পেটে গ্রিন টি খান, যা ঠিক নয়। এতে থাকা ট্যানিন অ্যাসিডিটির কারণ হতে পারে, হতে পারে গ্যাস বা বদহজমও। বরং হালকা কিছু খাওয়ার পর গ্রিন টি পান করাই ভালো।

ফুটন্ত গরম পানি নয়
চা বানাতে ফুটন্ত গরম পানি ব্যবহার করবেন না।
এতে চায়ের স্বাদ ও গন্ধ উভয়ই নষ্ট হয়ে যায়। বরং পানি গরম করে গ্যাস থেকে নামিয়ে ১ মিনিট অপেক্ষা করুন, তারপর গ্রিন টি দিন। এতে পুষ্টিগুণও বজায় থাকবে।
রাতে ঘুমের আগে নয়
খাওয়ার পর ঘুমাতে যাওয়ার আগে অনেকেই গ্রিন টি খান, কিন্তু এই অভ্যাস ঘুমে বিঘ্ন ঘটাতে পারে। কারণ এতে ক্যাফেইন থাকে, যা ঘুমের জন্য ক্ষতিকর।
দিনে ২-৩ কাপই যথেষ্ট
একাধিকবার গ্রিন টি খাওয়া শরীরের জন্য ভালো নয়। অতিরিক্ত খেলে অনিদ্রা, উদ্বেগ ও হজমের সমস্যা দেখা দিতে পারে। দিনে ২-৩ কাপই যথেষ্ট।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫ , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট