1. monoarulhasanmanik@gmail.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা
  2. info@www.prathomikshikshabarta.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
স্কুল, কলেজ-মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবৃত্তি হচ্ছে দ্বিগুণ, ব্যয় হবে ৩৬৮ কোটি টাকা/Scholarships in schools, colleges, madrasas and universities to be doubled, costing Tk 368 crore শিক্ষার্থীদের উপবৃত্তি নিয়ে যে বার্তা দিলেন ববি হাজ্জাজ/The message Bobby Hajjaj gave about student stipends প্রাথমিকে ৬০ হাজার শিক্ষক নিয়োগ শিগগিরই/60,000 primary school teachers to be recruited soon যে ভিটামিনের অভাবে অতিরিক্ত ঘুম পায়/Vitamin deficiency causes excessive sleepiness ব্যাংকগুলোকে ছেঁড়া-ফাটা নোট গ্রহণে কঠোর নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের/Bangladesh Bank issues strict instructions to banks to accept torn notes স্কুলে পাঠদান বাড়াতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগের নির্দেশ/Instructions to hire retired teachers to increase teaching in schools শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মাউশির/MUEB issues urgent instructions to educational institutions শিক্ষকদের বৈশাখী ভাতা মিলবে কখন, যা জানাল মাউশি/When will teachers get their Baisakhi allowance, says Maushi শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা সরকারি চাকরি: নতুন বেতনকাঠামো যাচাই-বাছাই হচ্ছে/Government jobs: New salary structure being scrutinized

লা লিগার ইয়ুথ টুর্নামেন্টে রানার্স আপ বাংলাদেশ/Bangladesh runners-up in La Liga Youth Tournament

  • প্রকাশিত: সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৫৩৩ বার পড়া হয়েছে

বিশ্বখ্যাত লা লিগা ইয়ুথ টুর্নামেন্ট ২০২৫-এ অংশ নিয়ে প্রথমবারেই ইতিহাস গড়েছে বাংলাদেশের জাফরানি স্পোর্টিং ক্লাব। গতকাল রবিবার অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে মালয়েশিয়া দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ১-০ গোলে পরাজিত বাংলাদেশের দলটি। এতে রানার্স আপ হয় তারা।

হ্যালো সুপারস্টারসের সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশ দল ১০ জুলাই মালয়েশিয়ার উদ্দেশে রওনা দেয় এবং কুয়ালালামপুরের ইউপিএম স্টেডিয়ামে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৬ প্রতিযোগিতায় অংশ নেয়।

প্রথমবার অংশ নিয়েই স্পেন, ভারত, পাকিস্তান, মালয়েশিয়াসহ শক্তিশালী দলগুলোর বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে লা লিগা আয়োজিত টুর্নামেন্টে রানার্স আপ হয়ে সাফল্য অর্জন করে।
রানার্স আপ ট্রফি হস্তান্তরের সময় লা লিগার আয়োজক ড্যানিয়েল ওং বলেন, বিশ্বখ্যাত লা লিগা ইয়ুথ টুর্নামেন্ট ২০২৫-এ বাংলাদেশের প্রথমবারের অংশগ্রহণ আমাদের জন্যও গর্বের। এ অসাধারণ উদ্যোগ এবং অর্জনের জন্য হ্যালো সুপারস্টারস-এর উদ্ভাবক ও জাফরানি স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা ড. কামরুল আহসানকে আন্তরিক ধন্যবাদ জানাই।

তিনি আরও বলেন, ড. কামরুলের নিরলস পরিশ্রম, কৌশলগত পরিকল্পনা ও আন্তর্জাতিক নেটওয়ার্কের কারণেই আজ বাংলাদেশের উদীয়মান তরুণ ফুটবলারদের জন্য এই আন্তর্জাতিক মঞ্চে অংশগ্রহণ সম্ভব হয়েছে।
উল্লেখ্য, এই প্রথমবারের মতো বাংলাদেশ থেকে হ্যালো সুপারস্টারস মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে অনলাইন নিবন্ধনের পর, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-তে কঠোর যাচাই-বাছাই ও প্রশিক্ষণের ভিত্তিতে অনূর্ধ্ব-১৬ দলের জন্য জাফরানি স্পোর্টিং ক্লাবকে লা লিগা ইয়ুথ টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্বের জন্য নির্বাচিত করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫ , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট