1. monoarulhasanmanik@gmail.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা
  2. info@www.prathomikshikshabarta.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাথমিকে ৬০ হাজার শিক্ষক নিয়োগ শিগগিরই/60,000 primary school teachers to be recruited soon যে ভিটামিনের অভাবে অতিরিক্ত ঘুম পায়/Vitamin deficiency causes excessive sleepiness ব্যাংকগুলোকে ছেঁড়া-ফাটা নোট গ্রহণে কঠোর নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের/Bangladesh Bank issues strict instructions to banks to accept torn notes স্কুলে পাঠদান বাড়াতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগের নির্দেশ/Instructions to hire retired teachers to increase teaching in schools শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মাউশির/MUEB issues urgent instructions to educational institutions শিক্ষকদের বৈশাখী ভাতা মিলবে কখন, যা জানাল মাউশি/When will teachers get their Baisakhi allowance, says Maushi শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা সরকারি চাকরি: নতুন বেতনকাঠামো যাচাই-বাছাই হচ্ছে/Government jobs: New salary structure being scrutinized শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা/Announcement of online-offline class schedules in educational institutions প্রাথমিকের শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা/New guidelines for primary teachers

সরকারি নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের নির্দেশনা বাতিল/Instructions to address female officers as ‘sir’ revoked

  • প্রকাশিত: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ৫১০ বার পড়া হয়েছে

সরকারি নারী কর্মকর্তাদের ‘স্যার’ বলে সম্বোধনের নির্দেশনা বাতিল করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের ৩৩তম বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে। একই সঙ্গে বিগত সরকারের মন্ত্রিসভার জারি করা অন্যান্য প্রটোকল নির্দেশনাগুলো পর্যালোচনায় একটি কমিটি গঠন করা হয়েছে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, শেখ হাসিনার প্রায় ১৬ বছরের কর্তৃত্ববাদী শাসনের সময় সরকারি কর্মকর্তাদের তাঁকে ‘স্যার’ সম্বোধন করতে বলে একটি নির্দেশনা জারি করা হয়। এই চর্চা উঁচু পদের অন্যান্য নারী কর্মকর্তাদের ক্ষেত্রেও বিস্তৃত হয়। তাঁদেরকে এখনো ‘স্যার’ বলা হয়, যা স্পষ্টত অস্বাভাবিক।

আজ (১০ জুলাই, ২০২৫) উপদেষ্টা পরিষদ আনুষ্ঠানিকভাবে ওই নির্দেশনা বাতিল করেছে। মন্ত্রিসভার জারি করা অন্যান্য প্রটোকল নির্দেশনা সংশোধনের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করে উপদেষ্টা পরিষদ। প্রটোকল নির্দেশনা ও সম্বোধনসংক্রান্ত বিষয়গুলো পর্যালোচনা ও সংশোধনের প্রস্তাবনা তৈরির লক্ষ্যে বিদ্যুৎ, সড়ক ও রেলপথবিষয়ক উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান এবং পরিবেশ ও পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে দিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। যথাযথ সংশোধনের জন্য এক মাসের মধ্যে উপদেষ্টা পরিষদের কাছে সুপারিশ তুলে ধরবে এই কমিটি।সূত্রঃপ্রথমআলো

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫ , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট