1. monoarulhasanmanik@gmail.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা
  2. info@www.prathomikshikshabarta.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাথমিকে ৬০ হাজার শিক্ষক নিয়োগ শিগগিরই/60,000 primary school teachers to be recruited soon যে ভিটামিনের অভাবে অতিরিক্ত ঘুম পায়/Vitamin deficiency causes excessive sleepiness ব্যাংকগুলোকে ছেঁড়া-ফাটা নোট গ্রহণে কঠোর নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের/Bangladesh Bank issues strict instructions to banks to accept torn notes স্কুলে পাঠদান বাড়াতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগের নির্দেশ/Instructions to hire retired teachers to increase teaching in schools শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মাউশির/MUEB issues urgent instructions to educational institutions শিক্ষকদের বৈশাখী ভাতা মিলবে কখন, যা জানাল মাউশি/When will teachers get their Baisakhi allowance, says Maushi শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা সরকারি চাকরি: নতুন বেতনকাঠামো যাচাই-বাছাই হচ্ছে/Government jobs: New salary structure being scrutinized শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা/Announcement of online-offline class schedules in educational institutions প্রাথমিকের শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা/New guidelines for primary teachers

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি উৎসব/Two-day science and technology festival at Shahjalal University

  • প্রকাশিত: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ৫০৬ বার পড়া হয়েছে
শাহজালাল বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি উৎসব/Two-day science and technology festival at Shahjalal University

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দুই দিনব্যাপী আন্তবিশ্ববিদ্যালয় বিজ্ঞান ও প্রযুক্তি উৎসব শুরু হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে উৎসবের উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয়।

এর আগে শিক্ষা ভবন ‘এ’-তে গণিত অলিম্পিয়াডের মাধ্যমে উৎসবের কার্যক্রম শুরু হয়। এ উৎসবের আয়োজন করেছে শাবিপ্রবির বিজ্ঞানভিত্তিক সংগঠন ‘সাস্ট সায়েন্স অ্যারেনা’।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, বিজ্ঞান চেতনা বিকশিত হওয়া মানে ভালোভাবে জীবনকে উপলব্ধি করা। শিক্ষার্থীরা এই অলিম্পিয়াড ও আইডিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করবে। এসব প্রতিযোগিতা শিক্ষার্থীদের আন্তর্জাতিকভাবে যোগ্য করে গড়ে তুলবে। তাঁদের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সুনাম সারা বিশ্বে ছড়িয়ে পড়বে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. ইসমাইল হোসেন, পরিসংখ্যান বিভাগের প্রভাষক সাদেকুল ইসলাম, পুর ও পরিবেশ প্রকৌশল বিভাগের প্রভাষক নাজমুল ইসলাম প্রমুখ।

উৎসবের আয়োজকেরা জানান, উৎসবের প্রথম দিন গতকাল অনুষ্ঠিত হয়েছে গণিত অলিম্পিয়াড, ফিজিক্স অলিম্পিয়াড, কেমিস্ট্রি অলিম্পিয়াড, তিন মিনিট আইডিয়া প্রেজেন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও সায়েন্স স্কোয়াড গেম। আজ শনিবার উৎসবে থাকছে লাইফ সায়েন্স অলিম্পিয়াড, পোস্টার প্রেজেন্টেশন ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতাসহ নানা আয়োজন।

এ বিষয়ে জানতে চাইলে সাস্ট সায়েন্স অ্যারেনার সভাপতি সিরাজুল হক আবির বলেন, ‘দেশের ১৪টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ উৎসবে অংশগ্রহণ করেছেন। আমাদের এই উৎসবের মূল বার্তা হচ্ছে বিজ্ঞান চর্চাকে সব জায়গায় ছড়িয়ে দেওয়া।’

আইডিয়া প্রতিযোগিতায় নিজের প্রজেক্ট নিয়ে প্রথমবারের মতো অংশ নিয়েছেন শিক্ষার্থী রাফসান রহমান। তিনি বলেন, ‘প্রথমবারের মতো একটি জাতীয় পর্যায়ের অনুষ্ঠানের অংশগ্রহণ করে ভালো লাগছে। নতুন অভিজ্ঞতা অর্জন করছি। নতুন নতুন উদ্ভাবনের আইডিয়া সম্পর্কে জানার সুযোগ হচ্ছে।’তথ্যসূত্রঃপ্রথমআলো

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫ , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট