1. monoarulhasanmanik@gmail.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা
  2. info@www.prathomikshikshabarta.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাথমিকে ৬০ হাজার শিক্ষক নিয়োগ শিগগিরই/60,000 primary school teachers to be recruited soon যে ভিটামিনের অভাবে অতিরিক্ত ঘুম পায়/Vitamin deficiency causes excessive sleepiness ব্যাংকগুলোকে ছেঁড়া-ফাটা নোট গ্রহণে কঠোর নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের/Bangladesh Bank issues strict instructions to banks to accept torn notes স্কুলে পাঠদান বাড়াতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগের নির্দেশ/Instructions to hire retired teachers to increase teaching in schools শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মাউশির/MUEB issues urgent instructions to educational institutions শিক্ষকদের বৈশাখী ভাতা মিলবে কখন, যা জানাল মাউশি/When will teachers get their Baisakhi allowance, says Maushi শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা সরকারি চাকরি: নতুন বেতনকাঠামো যাচাই-বাছাই হচ্ছে/Government jobs: New salary structure being scrutinized শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা/Announcement of online-offline class schedules in educational institutions প্রাথমিকের শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা/New guidelines for primary teachers

ধর্ষকের সঙ্গে বিয়ে কখনোই ন্যায়বিচার হতে পারে না, নোবেল প্রসঙ্গে পারশা/Marriage to a rapist can never be justice, Parsha on Nobel

  • প্রকাশিত: শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৫০২ বার পড়া হয়েছে

কিছুদিন আগে এক নারী মাঈনুল আহসান নোবেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন। সেই নারীর করা মামলায় গ্রেপ্তার হয়ে গত ২০ মে থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন নোবেল।

এদিকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার গায়ক নোবেলের এক আবেদনের প্রেক্ষিতে মামলার সেই বাদীকে বিয়ে করার অনুমতি দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার।

এরপর আদালতের নির্দেশে গত বৃহস্পতিবার দুপুরে কারা ফটকে নোবেলের সঙ্গে ধর্ষণ মামলার বাদী ইসরাত জাহান প্রিয়ার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
কারা ফটকে অনুষ্ঠিত নোবেল ও সেই নারীর বিয়েতে সাক্ষী হিসেবে দুজনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নাজমা হোসেন, সাবিহা তারিন, খলিলুর রহমান ও সাদেক উল্লাহ ভূঁইয়া। নোবেলের এবারের বিয়ের দেনমোহর ১০ লাখ টাকা ধরা হয়েছে।
এদিকে ধর্ষণ মামলার আসামি নোবেলের সঙ্গে বাদীর কারাগারেই বিয়ে হওয়ার বিষয়টি মোটেও ভালোভাবে নিচ্ছেন না কেউ কেউ। এ নিয়ে সোশ্যালে অনেকেই নিজের মতামত জানিয়েছেন।
এ নিয়ে প্রতিবাদ জানিয়েছেন এ সময়ের দর্শকপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণি। কারাগারে নোবেলের বিয়ের সংবাদের ফটোকার্ড শেয়ার করে প্রতিবাদ জানিয়ে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ধর্ষণের শিকার নারীকে তার ধর্ষকের সঙ্গে বিয়ে করতে বাধ্য করা কখনোই ন্যায়বিচার হতে পারে না! এটা আসলে প্রাতিষ্ঠানিক নিষ্ঠুরতার এক নগ্ন উদাহরণ। এমন রায় কোনো আদালতের রায় হতে পারে না—এটা নৈতিকতা ও আইনের সম্পূর্ণ ভগ্নদশার প্রতিচ্ছবি।

পারশা আরো লেখেন, একজন বেঁচে থাকা নারীর সুস্থতা বা পুনরুদ্ধার কখনোই তার নির্যাতকের সঙ্গে তথাকথিত ‘পারস্পরিক সম্মতি’র মাধ্যমে জুড়ে দেওয়া উচিত নয়।
এ ধরনের রায় প্রমাণ করে, আমাদের বিচারব্যবস্থা কতটা পিতৃতান্ত্রিক ও দুর্নীতিগ্রস্ত। এখানে শাস্তির বদলে রক্ষাকবচ খোঁজা হয়, আর ট্রমাকে ঐতিহ্যের মোড়কে ঢেকে ফেলা হয়।
তার ভাষ্যে, এ ধরণের রায় শুধু একজন নারীকে ব্যর্থ করে না, এটি সব ধর্ষণ-নির্যাতনের শিকারদের উদ্দেশে এক ভয়ংকর বার্তা দেয়—তাদের যন্ত্রণা নাকি দর-কষাকষির বস্তু!

সর্বশেষ এই গায়িকা-অভিনেত্রী বলেন, ‘ন্যায়বিচার তখনই সত্যিকার হয়, যখন তা মর্যাদার ওপর ভিত্তি করে গড়ে ওঠে—সহিংসতার সঙ্গে আপস করে নয়।’

প্রসঙ্গত, ইডেন কলেজের এক ছাত্রীর করা ধর্ষণ মামলায় গত ২০ মে থেকে কারাগারে বন্দি নোবেল। এই গায়কের বিরুদ্ধে অভিযোগ, সেই নারীকে সাত মাস ধরে একটি বাসায় আটকে রেখে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করেছেন তিনি।
এই মামলায় গ্রেপ্তার হয়ে আদালতের রায়ে বর্তমানে কারাগারেই আছেন নোবেল।সূত্রঃকালেরকন্ঠ

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫ , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট