1. monoarulhasanmanik@gmail.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা
  2. info@www.prathomikshikshabarta.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাথমিকে ৬০ হাজার শিক্ষক নিয়োগ শিগগিরই/60,000 primary school teachers to be recruited soon যে ভিটামিনের অভাবে অতিরিক্ত ঘুম পায়/Vitamin deficiency causes excessive sleepiness ব্যাংকগুলোকে ছেঁড়া-ফাটা নোট গ্রহণে কঠোর নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের/Bangladesh Bank issues strict instructions to banks to accept torn notes স্কুলে পাঠদান বাড়াতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগের নির্দেশ/Instructions to hire retired teachers to increase teaching in schools শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মাউশির/MUEB issues urgent instructions to educational institutions শিক্ষকদের বৈশাখী ভাতা মিলবে কখন, যা জানাল মাউশি/When will teachers get their Baisakhi allowance, says Maushi শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা সরকারি চাকরি: নতুন বেতনকাঠামো যাচাই-বাছাই হচ্ছে/Government jobs: New salary structure being scrutinized শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা/Announcement of online-offline class schedules in educational institutions প্রাথমিকের শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা/New guidelines for primary teachers

‘শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে’/’Students must be developed as good citizens’

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৫২০ বার পড়া হয়েছে

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ‘শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীরা যদি নৈতিক শিক্ষার মাধ্যমে বড় হয়ে ওঠে তবে সে সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। ‌ যদি সুনাগরিক না হতে পারে তবে সে শিক্ষার কোনো মূল্য নেই, বরং এতে দেশের ক্ষতি হবে।’

বৃহস্পতিবার (১৯ জুন) রাজশাহী প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) মিলনায়তনে ‘প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে রাজশাহী জেলার বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময়সভায়’ প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।
রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা অফিস এ মতবিনিময় সভার আয়োজন করেন।
এসময় তিনি বলেন, নৈতিকতা শিক্ষার একটি ভালো উপায় হচ্ছে- বিভিন্ন মানুষের কাহিনী ও গল্প। পাশাপাশি, নৈতিক জীবন- যাপনে অভ্যস্ত করে গড়ে তোলা। এক্ষেত্রে বিদ্যালয়ের পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
কারণ, শিশুরা অন্যদেরকে আদর্শ হিসেবে দেখে বেড়ে ওঠে। তাই, প্রতিটি শিক্ষককে শিক্ষার্থীদের কাছে নিজেকে আদর্শ হিসেবে উপস্থাপন করতে হবে। পাশাপাশি, বিদ্যালয়গুলো নৈতিকভাবে পরিচালনা করতে হবে।
এ সময় তিনি যথাযথভাবে মাতৃভাষা ও গণিত শিক্ষার উপর গুরুত্বারোপ করেন.
এছাড়াও, শিক্ষার্থীরা যেন সমাজ ও প্রকৃতির প্রতি একাত্মবোধ নিয়ে বেড়ে উঠতে পারে সে বিষয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দৃষ্টি দেয়ারও আহ্বান জানান।
রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান, রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ কামরুল হাসান, রাজশাহী বিভাগের প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপ-পরিচালক মো. সানাউল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক টুকটুক তালুকদার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।

রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ.কে.এম. আনোয়ার হোসেন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।সূত্রঃকালেরকন্ঠ

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫ , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট