1. monoarulhasanmanik@gmail.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা
  2. info@www.prathomikshikshabarta.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাথমিকে ৬০ হাজার শিক্ষক নিয়োগ শিগগিরই/60,000 primary school teachers to be recruited soon যে ভিটামিনের অভাবে অতিরিক্ত ঘুম পায়/Vitamin deficiency causes excessive sleepiness ব্যাংকগুলোকে ছেঁড়া-ফাটা নোট গ্রহণে কঠোর নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের/Bangladesh Bank issues strict instructions to banks to accept torn notes স্কুলে পাঠদান বাড়াতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগের নির্দেশ/Instructions to hire retired teachers to increase teaching in schools শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মাউশির/MUEB issues urgent instructions to educational institutions শিক্ষকদের বৈশাখী ভাতা মিলবে কখন, যা জানাল মাউশি/When will teachers get their Baisakhi allowance, says Maushi শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা সরকারি চাকরি: নতুন বেতনকাঠামো যাচাই-বাছাই হচ্ছে/Government jobs: New salary structure being scrutinized শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা/Announcement of online-offline class schedules in educational institutions প্রাথমিকের শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা/New guidelines for primary teachers

প্রাথমিক শিক্ষকদের ফেসবুক ব্যবহারের ওপর কঠোর নির্দেশনা/Strict guidelines for primary teachers on Facebook use

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১৮২ বার পড়া হয়েছে
প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে ৮ সদস্যের কমিটি গঠন/Forming an 8-member committee with a recruitment notice for primary schools

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের ফেসবুক ব্যবহারের ওপর নজরদারি জোরদার করেছে কর্তৃপক্ষ। শিক্ষক-কর্মচারীদের ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা’ অনুসরণের নির্দেশ প্রদান করা হয়েছে।

গতকাল বুধবার (১৮ জুন) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক ও সোশ্যাল মিডিয়া তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও উপস্থাপন কমিটির প্রধান তাপস কুমার অধিকারীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা প্রদান করা হয়।
এতে বলা হয়, সরকারি প্রতিষ্ঠান ও প্রজাতন্ত্রের কর্মচারীদের করণীয়-বর্জনীয় নির্ধারণ করে ও এ ক্ষেত্রে প্রয়োজনীয় নিরাপত্তা এবং গোপনীয়তা নিশ্চিতের বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা, ২০১৯ (পরিমার্জিত সংস্করণ) অনুসরণ করতে পরিপত্র জারি করা হয়েছে
নির্দেশনায় জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ ও প্রযোজ্যক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মনিটরিং টিম গঠন করা হয়েছে। ১ নম্বর সূত্রে উল্লেখিত আদেশে বিভাগীয় পর্যায়ে ৭ সদস্য, জেলা পর্যায়ে ৬ সদস্য এবং উপজেলাথানা পর্যায়ে ৬ সদস্য বিশিষ্ট মনিটরিং টিম গঠন করা হয়।

এতে বলা হয়, ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও উপস্থাপন কমিটির দুটি সভার সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে সভার কার্যবিবরণী মাঠ পর্যায়ে প্রেরণ করা হয়েছে। মাঠ পর্যায়ের মনিটরিং টিম সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালিত তাদের বিভিন্ন কার্যক্রমসমূহ নিবিড় পর্যবেক্ষণ ও মনিটরিং করবে।
তারা প্রতি মাসে সভা আয়োজন, প্রযোজ্যক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং প্রতিমাসে উল্লেখযোগ্য বিষয়সমূহ চিহ্নিত করে বিভাগের সমন্বিত তথ্য সোশ্যাল মিডিয়া তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও উপস্থাপন কমিটির কাছে পাঠাবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫ , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট