1. monoarulhasanmanik@gmail.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা
  2. info@www.prathomikshikshabarta.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাথমিকে ৬০ হাজার শিক্ষক নিয়োগ শিগগিরই/60,000 primary school teachers to be recruited soon যে ভিটামিনের অভাবে অতিরিক্ত ঘুম পায়/Vitamin deficiency causes excessive sleepiness ব্যাংকগুলোকে ছেঁড়া-ফাটা নোট গ্রহণে কঠোর নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের/Bangladesh Bank issues strict instructions to banks to accept torn notes স্কুলে পাঠদান বাড়াতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগের নির্দেশ/Instructions to hire retired teachers to increase teaching in schools শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মাউশির/MUEB issues urgent instructions to educational institutions শিক্ষকদের বৈশাখী ভাতা মিলবে কখন, যা জানাল মাউশি/When will teachers get their Baisakhi allowance, says Maushi শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা সরকারি চাকরি: নতুন বেতনকাঠামো যাচাই-বাছাই হচ্ছে/Government jobs: New salary structure being scrutinized শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা/Announcement of online-offline class schedules in educational institutions প্রাথমিকের শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা/New guidelines for primary teachers

পরোটার জন্য মেখে রাখা আটা কতক্ষণ ভালো থাকে ও ফ্রিজে কতদিন ভালো থাকবে/How long does kneaded flour for paratha stay good and how long will it stay good in the refrigerator?

  • প্রকাশিত: বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ২৮০ বার পড়া হয়েছে

পিঠা, রুটি বা পরোটা বানাতে প্রায় প্রতিদিনই ঘরে আটা মেখে রাখতে হয়। অনেকে দিনে একবার মেখে কয়েকবেলা ব্যবহার করেন। কেউ কেউে আবার সেই আটা ফ্রিজে রেখে ১-২ দিন ব্যবহার করেন। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, মেখে রাখা আটা বেশিক্ষণ না রেখে তাড়াতাড়ি ব্যবহার করে ফেলা উচিত।
নয়তো খারাপ হয়ে স্বাস্থ্যের ক্ষতি করতে পারে।

পিঠা, রুটি বা পরোটা বানাতে প্রায় প্রতিদিনই ঘরে আটা মেখে রাখতে হয়। অনেকে দিনে একবার মেখে কয়েকবেলা ব্যবহার করেন। কেউ কেউে আবার সেই আটা ফ্রিজে রেখে ১-২ দিন ব্যবহার করেন। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, মেখে রাখা আটা বেশিক্ষণ না রেখে তাড়াতাড়ি ব্যবহার করে ফেলা উচিত।
নয়তো খারাপ হয়ে স্বাস্থ্যের ক্ষতি করতে পারে।

কতক্ষণ ভালো থাকবে

শুকনা আটা যদি সঠিকভাবে সংরক্ষণ করা হয়, তাহলে ১-২ মাস পর্যন্ত ভালো থাকে। তবে মাখানোর সময় পানি মেশানো হয় বলে এতে আর্দ্রতা চলে আসে। আর এই আর্দ্রতাই আটার সংরক্ষণ ক্ষমতা কমিয়ে দেয়।

রুম টেম্পারেচারে মেখে রাখা আটা সাধারণত ৬ থেকে ৮ ঘণ্টা পর্যন্ত নিরাপদ থাকে। যদি আবহাওয়া খুব গরম হয়, তাহলে ৩-৪ ঘণ্টার মধ্যেই তা ব্যবহারযোগ্যতা হারাতে শুরু করে।
গোসলের পানিতে যা মেশালে দূর হবে শরীরের ব্যথা
গোসলের পানিতে যা মেশালে দূর হবে শরীরের ব্যথা

গরমে মেখে রাখা আটা দ্রুত খারাপ হয়। এর থেকে টক গন্ধ আসা শুরু হয় এবং তা পচে যেতে পারে।

এমন অবস্থায় এই আটা দিয়ে পিঠা, রুটি বা পরোটা বানানো একেবারেই অনুচিত। কারণ এটি থেকে পেটের সমস্যা, বমি অথবা ফুড পয়জনিংয়ের ঝুঁকি থাকে।
ফ্রিজে কতদিন ভালো থাকবে

প্রশ্ন উঠে, ফ্রিজে রাখা হলে কতদিন ভালো থাকবে? বিশেষজ্ঞদের মতে, যদি মেখে রাখা আটা এয়ারটাইট কন্টেইনারে রেখে ফ্রিজে রাখা হয়, তাহলে সেটি ২ দিন পর্যন্ত ব্যবহারযোগ্য থাকে। তবে দ্বিতীয় দিনের পর থেকে এর স্বাদ ও গঠন পরিবর্তিত হতে থাকে।

ফ্রিজে রাখার সময় আটার পাত্রটি ভালোভাবে শুকনো কাপড় অথবা প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা উচিত, যাতে বাইরের আর্দ্রতা বা গন্ধ ঢুকে না পড়ে।

যদি আপনার এলাকায় বারবার বিদ্যুৎ চলে যায়, তাহলে ফ্রিজ বন্ধ হয়ে গেলে সেই আটা ১ দিনের বেশি রাখার উপযুক্ত থাকে না।
খারাপ হয়েছে বুঝবেন যেভাবে

আটা খারাপ হয়েছে কি না, তা বোঝার কিছু লক্ষণ রয়েছে। যেমন: টক গন্ধ, কালচে বা সবুজ দাগ, ফাঙ্গাস বা চটচটে ভাব দেখা দিলে বুঝতে হবে এটি আর ব্যবহারযোগ্য নয়। যদি আটা অতিরিক্ত শক্ত হয়ে যায় বা পানি ছেড়ে দেয়, তাহলে সেটিও খারাপ হওয়ার ইঙ্গিত।

যদি মেখে রাখা আটা তাৎক্ষণিক ব্যবহার করতে না পারেন, তাহলে তা অবশ্যই ফ্রিজে সংরক্ষণ করতে হবে। আটা মাখাতে গিয়ে অতিরিক্ত পানি না মেশানো ভালো। সেইসঙ্গে ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে রাখা উচিত। দীর্ঘদিনের জন্য রাখতে হলে আলাদা কন্টেইনারে ভাগ করে রাখা উত্তম।

চিকিৎসকদের মতে, খারাপ আটা খেলে তাতে ব্যাকটেরিয়া বা ছত্রাক জন্মাতে পারে। এটি ফুড পয়জনিং, পেট ব্যথা, বমি বা ডায়রিয়ার কারণ হতে পারে। বিশেষ করে গরম ও বর্ষায় টাটকা আটা ব্যবহার করাই ভালো। যদি আটার গন্ধে টক ভাব বা চটচটে অনুভব হয়, তাহলে তা সঙ্গে সঙ্গে ফেলে দিন। ছোট এক ভুল স্বাস্থ্যহানির বড় কারণ হয়ে উঠতে পারে।
পুষ্টিবিদদের মতে, গরমে মাখা আটা দ্রুত খারাপ হয়ে যেতে পারে। পচা আটা খেলে ফুড পয়জনিং, পেট ব্যথা, বমি বা ডায়রিয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। তাই খেয়াল রাখতে হবে, আটা যেন ফ্রেশ ও সঠিকভাবে সংরক্ষিত থাকে।সূত্র : নিউজ ১৮

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫ , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট