1. monoarulhasanmanik@gmail.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা
  2. info@www.prathomikshikshabarta.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাথমিকে ৬০ হাজার শিক্ষক নিয়োগ শিগগিরই/60,000 primary school teachers to be recruited soon যে ভিটামিনের অভাবে অতিরিক্ত ঘুম পায়/Vitamin deficiency causes excessive sleepiness ব্যাংকগুলোকে ছেঁড়া-ফাটা নোট গ্রহণে কঠোর নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের/Bangladesh Bank issues strict instructions to banks to accept torn notes স্কুলে পাঠদান বাড়াতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগের নির্দেশ/Instructions to hire retired teachers to increase teaching in schools শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মাউশির/MUEB issues urgent instructions to educational institutions শিক্ষকদের বৈশাখী ভাতা মিলবে কখন, যা জানাল মাউশি/When will teachers get their Baisakhi allowance, says Maushi শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা সরকারি চাকরি: নতুন বেতনকাঠামো যাচাই-বাছাই হচ্ছে/Government jobs: New salary structure being scrutinized শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা/Announcement of online-offline class schedules in educational institutions প্রাথমিকের শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা/New guidelines for primary teachers

প্রাথমিকের শিক্ষাক্রম পরিমার্জন, মূল্যায়নে বড় পরিবর্তন/Primary curriculum revision, major changes in assessment.

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ৫৬১ বার পড়া হয়েছে
প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে ৮ সদস্যের কমিটি গঠন/Forming an 8-member committee with a recruitment notice for primary schools

২০২১ সালে প্রণীত ‘জাতীয় শিক্ষাক্রম- প্রাথমিক স্তর’ পরিমার্জন করা হয়েছে। এতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। সবচেয়ে বড় পরিবর্তন এসেছে শিক্ষার্থীদের মূল্যায়ন প্রক্রিয়ায়।

ঈদের ছুটির আগে গত ৩ জুন প্রাথমিকের পরিমার্জিত শিক্ষাক্রম প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
এনসিটিবির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, জাতীয় মূল্যবোধ, সংস্কৃতি, ইতিহাস ও জীবনদর্শনের প্রতিফলনে নতুন দিক উন্মোচনে জাতীয় শিক্ষাক্রম ২০২১ (প্রাথমিক স্তর) পর্যালোচনা করে পরিমার্জন করা হয়েছে।

পরিমার্জিত এ শিক্ষাক্রমে শিক্ষার্থীকেন্দ্রিক শিখনের ওপর বেশি গুরত্ব দেওয়া হয়েছে। শিখন প্রক্রিয়ায় শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। এর মাধ্যমে শিশু শিক্ষার্থীদের কৌতূহলী ও অনুসন্ধিৎসু করে তোলা হবে।
এছাড়া শিক্ষার্থীকে প্রশ্ন উত্থাপন ও সমস্যা সমাধানের সুযোগ করে দিয়ে; সর্বোপরি কল্পনা ও উদ্ভাবনী চিন্তনের মাধ্যমে শিক্ষার্থীকে উচ্চতর দক্ষতা অর্জনে ব্রতী করে তুলতে শিক্ষাক্রমের প্রয়োজনীয় সুযোগ রাখা হয়েছে।

মূল্যায়ন প্রক্রিয়ায় পরিবর্তনের বিষয়ে এনসিটিবি জানায়, মূল্যায়ন কৌশলে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। প্রথম শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত শতভাগ ধারাবাহিক মূল্যায়ন করা হবে। আর তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ধারাবহিক মূল্যায়নের সঙ্গে সামষ্টিক মূল্যায়ন পদ্ধতি প্রর্বতন করা হয়েছে।

শিক্ষার্থীর শিখন অভিজ্ঞতা আনন্দময় ও সহজ করার লক্ষ্যে শিখন-শেখানো কার্যাবলি, মূল্যায়ন ও বিষয়বস্তু নির্বাচনেও বিশেষ পরিবর্তন আনা হয়েছে।
জানা যায়, জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির (এনসিসিসি) সভায় পরিমার্জিত শিক্ষাক্রমটি অনুমোদন করা হয়। এর নামকরণ করা হয়েছে ‘জাতীয় শিক্ষাক্রম-২০২১: প্রাথমিক স্তর (পরিমার্জিত ২০২৫)’।
শিক্ষাক্রম বিশেষজ্ঞ, শিখন বিশেষজ্ঞ, বিষয় বিশেষজ্ঞ, শ্রেণি শিক্ষক এবং অন্যান্য সুধীজনের কাছ থেকে যৌক্তিক পরামর্শ ও নির্দেশনা পেলে তা শিক্ষাক্রম পরিমার্জনের পরবর্তী ধাপে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলেও জানিয়েছেন এনসিটিবির সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রাথমিকের পরিমার্জিত শিক্ষাক্রম দেখতে এখানে ক্লিক করুন। সূত্রঃজাগোনিউজ

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫ , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট