1. monoarulhasanmanik@gmail.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা
  2. info@www.prathomikshikshabarta.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাথমিকে ৬০ হাজার শিক্ষক নিয়োগ শিগগিরই/60,000 primary school teachers to be recruited soon যে ভিটামিনের অভাবে অতিরিক্ত ঘুম পায়/Vitamin deficiency causes excessive sleepiness ব্যাংকগুলোকে ছেঁড়া-ফাটা নোট গ্রহণে কঠোর নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের/Bangladesh Bank issues strict instructions to banks to accept torn notes স্কুলে পাঠদান বাড়াতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগের নির্দেশ/Instructions to hire retired teachers to increase teaching in schools শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মাউশির/MUEB issues urgent instructions to educational institutions শিক্ষকদের বৈশাখী ভাতা মিলবে কখন, যা জানাল মাউশি/When will teachers get their Baisakhi allowance, says Maushi শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা সরকারি চাকরি: নতুন বেতনকাঠামো যাচাই-বাছাই হচ্ছে/Government jobs: New salary structure being scrutinized শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা/Announcement of online-offline class schedules in educational institutions প্রাথমিকের শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা/New guidelines for primary teachers

সরকারি কর্মচারীদের অতিরিক্ত দায়িত্ব/চলতি দায়িত্ব পালনের জন্য কার্যভারভাতা প্রদান সংক্রান্ত পরিপত্র/Circular regarding payment of assignment allowance to government employees for performing additional duties/current duties.

  • প্রকাশিত: বুধবার, ১১ জুন, ২০২৫
  • ২৯৫ বার পড়া হয়েছে
vআগামী বছরের শুরু থেকেই নতুন পে স্কেলে বেতন পাবেন সরকারি কর্মচারীরা/Government employees will receive new pay scale from the beginning of next year

বাজেট বরাদ্দের সময় অতিরিক্ত দায়িত্ব ভাতা কোডে বরাদ্দকৃত অর্থ ব্যয়ের ক্ষেত্রে পরিপত্র
নং-০৭.০০.০০০০.১৭৩.০২২.৭০.১৮-১৭, তারিখ ২৭/০২/২০১৮ খ্রিঃ অনুসরণ করার নির্দেশনা থাকে। কিন্তু অনেক সময় পরিপত্র না দেখেই ব্যয় করি। ফলে নিরীক্ষা আপত্তি হয়ে থাকে। ফলে পরিপত্রটির বিস্তারিত বিষয় জানা ও সংরক্ষণ থাকা প্রয়োজন। পত্রটির মূল বিবরণ নিম্নরূপঃ

বিষয়ঃ সরকারি কর্মচারীদের অতিরিক্ত দায়িত্ব/চলতি দায়িত্ব পালনের জন্য কার্যভারভাতা প্রদান।

মন্ত্রণালয়/বিভাগ/দপ্তর/অধীনস্থ অফিসসমূহে প্রায়শ কিছু পদ শূন্য থাকতে দেখা যায়। শূন্য পদসমূহ নতুন নিয়োগ পর্যন্ত শূন্য রাখা জনস্বার্থে সমীচীন নয় বিধায় একজন সরকারি কর্মচারীকে নিজস্ব পদের পাশাপাশি অন্য পদে অতিরিক্ত দায়িত্ব/চলতি দায়িত্ব প্রদানের বিধান রয়েছে। এরূপ অতিরিক্ত/চলতি দায়িত্বপ্রাপ্ত পদে দায়িত্ব পালনের জন্য সময়ে সময়ে অর্থ বিভাগ হতে জারীকৃত কার্যভারভাতা প্রদান সংক্রান্ত অফিস স্মারক/পরিপত্র/প্রজ্ঞাপনের ভিত্তিতে কার্যভারভাতা প্রদান করা হয়ে থাকে। এ বিষয়ে অর্থ বিভাগের প্রবিধি-২ শাখা হতে সর্বশেষ জারীকৃত স্মারক নং-MF/R-11/AP-5/82-175, dated-7-6-82 বাতিলক্রমে কার্যভারভাতা প্রদান সংক্রান্ত শর্তাবলি নিম্নরূপভাবে নির্ধারণ করা হলোঃ-

(ক) কার্যভারভাতা প্রদানের ক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব/চলতি দায়িত্ব প্রদানের তারিখ উল্লেখসহ যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অফিস আদেশ জারি করতে হবে;

(খ) সংশ্লিষ্ট পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতার চেয়ে কম যোগ্যতাসম্পন্ন কোন কর্মচারীকে অতিরিক্ত দায়িত্ব/চলতি দায়িত্ব প্রদান করা যাবে না;

(গ) একজন কর্মচারী যে পদে কর্মরত তার সমপদে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা যাবে। তবে, নিজ পদের চেয়ে নিম্ন পদে অথবা ৩য় কোন পদের দায়িত্ব প্রদান করা হলে তিনি কোন কার্যভারভাতা প্রাপ্য হবেন না;

(ঘ) একজন কর্মচারীকে নিজ পদের চেয়ে উচ্চতর পদে চলতি দায়িত্ব প্রদান করা হলে তিনি কার্যভারভাতা প্রাপ্য হবেন;

(ঙ) কোন কর্মচারীকে নিজ পদের চেয়ে নিম্নপদে অথবা একই সাথে একাধিক পদে চলতি দায়িত্ব প্রদান করা যাবে না;

(চ) নতুন সৃষ্ট পদে কোন কর্মচারীকে পদায়ন না করে উক্ত পদে অতিরিক্ত দায়িত্ব/চলতি দায়িত্ব প্রদান করা হলে তিনি কার্যভারভাতা প্রাপ্য হবেন না;

(ছ) অতিরিক্ত/চলতি দায়িত্বপ্রাপ্ত পদে ৩ (তিন) সপ্তাহের কম সময়ের জন্য দায়িত্ব পালনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মচারী কোন কার্যভারভাতা প্রাপ্য হবেন না;

(জ) অতিরিক্ত দায়িত্বের স্থায়ীত্ব ৬ (ছয়) মাসের অধিক হলে ছয় মাস অতিক্রমের পূর্বে অর্থ বিভাগে সম্মতির জন্য প্রেরণ করতে হবে;

(ঝ) চলতি দায়িত্ব পালনকালীন পুরো সময়ের জন্য সংশ্লিষ্ট কর্মচারী কার্যভারভাতা প্রাপ্য হবেন;

(ঞ) অতিরিক্ত দায়িত্ব/চলতি দায়িত্ব পালনের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মচারী চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫ এর অনুচ্ছেদ ২২ অনুযায়ী কার্যভারভাতা প্রাপ্য হবেন।

০২। অর্থ বিভাগ কর্তৃক জারীকৃত কার্যভারভাতা প্রদান সম্পর্কিত অন্যান্য অফিস স্মারক/পরিপত্র/প্রজ্ঞাপন এতদ্দারা বাতিল করা হলো।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫ , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট