1. monoarulhasanmanik@gmail.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা
  2. info@www.prathomikshikshabarta.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাথমিকে ৬০ হাজার শিক্ষক নিয়োগ শিগগিরই/60,000 primary school teachers to be recruited soon যে ভিটামিনের অভাবে অতিরিক্ত ঘুম পায়/Vitamin deficiency causes excessive sleepiness ব্যাংকগুলোকে ছেঁড়া-ফাটা নোট গ্রহণে কঠোর নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের/Bangladesh Bank issues strict instructions to banks to accept torn notes স্কুলে পাঠদান বাড়াতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগের নির্দেশ/Instructions to hire retired teachers to increase teaching in schools শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মাউশির/MUEB issues urgent instructions to educational institutions শিক্ষকদের বৈশাখী ভাতা মিলবে কখন, যা জানাল মাউশি/When will teachers get their Baisakhi allowance, says Maushi শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা সরকারি চাকরি: নতুন বেতনকাঠামো যাচাই-বাছাই হচ্ছে/Government jobs: New salary structure being scrutinized শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা/Announcement of online-offline class schedules in educational institutions প্রাথমিকের শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা/New guidelines for primary teachers

৫ ধরনের মানুষ বন্ধু নয়, চিনে নিন তাঁদের/5 types of people are not friends, recognize them

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ২৫৬ বার পড়া হয়েছে

ভালো বন্ধু নাকি একজনই যথেষ্ট, দুজন হলেও বেশ। তবে জীবনে সেই একজন বা দুজনের দেখা পাওয়া ঝক্কির ব্যাপার। মজা করে তাই বলা হচ্ছে, ভালো বন্ধু নাকি ‘প্রায় বিলুপ্ত প্রাণী’। তবে ৫ ধরনের মানুষ আপনার আশপাশে আছে বন্ধুরূপে, আদতে তাঁরা আপনার বন্ধু নন। চিনে নিন তাঁদের।

১. ‘একমুখী’ বন্ধু
তাঁরা মূলত দুই ধরনের। এক. আপনার সুসময়ে পাশে থাকেন। দুই. নিজের দুঃসময়ে আপনাকে ‘স্মরণ করেন’। তাঁরা আপনাকে আবেগময় সমর্থনের জন্য কিংবা বন্ধু-ব্যাংক হিসেবে ব্যবহার করেন। আপনার মাধ্যমে নানাভাবে উপকৃত হন। কিন্তু আপনার দুঃসময়ে তাঁরা যেন হাওয়ায় মিলিয়ে যান।

২. ফ্রেনিমি
বন্ধুরূপী শত্রুদের এককথায় বলা হয় ‘ফ্রেনিমি’—ফ্রেন্ড + এনিমি। বলা হয়, তাঁদের মতো বন্ধু থাকলে আলাদা করে শত্রুর প্রয়োজন নেই। তাঁরা আপনাকে তাঁদের কথা ও কর্মকাণ্ডের মাধ্যমে ছোট/হীন/নীচু বোধ করাবেন। তাঁদের আশপাশে থাকলে আপনি আত্মবিশ্বাস হারিয়ে ফেলবেন বা আত্মবিশ্বাস জন্মাবেই না। তাঁরা ম্যানিপুলেটিভ অর্থাৎ তাঁদের সুবিধার্থে আপনাকে নিয়ন্ত্রণ করে। এর ফলে আপনার মধ্যে একধরনের হীনম্মন্যতা ও অপরাধবোধ কাজ করবে। তাঁরা আপনার ইতিবাচক এনার্জি শোষণ করে নেন। আড়ালে আপনার সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেন। এককথায় তাঁরা আপনার ভালো চান না।

৩. নীরব তুলনা ও প্রতিযোগিতা
কিছু ‘বন্ধু’ আছেন, যাঁরা প্রতিনিয়ত আপনার পোশাক, জীবনযাপন, সম্পদ, সঙ্গী, অর্জন—সবকিছুর সঙ্গে নিজের তুলনা করতে থাকেন ও মনে মনে আপনার সঙ্গে এসব নিয়ে প্রতিযোগিতায় নামেন। আর অবশ্যই সেই নীরব প্রতিযোগিতায় জিততে চান। তাঁদের কথা ও কাজে তা প্রকাশও হয়!

৪. ক্ষতিকর আত্মপ্রেমী
তাঁরা নিজেকে নিয়ে ‘অবসেসড’ বা ‘টক্সিক নার্সিসিস্ট’। আপনার এসব ‘বন্ধু’র কথাবার্তা শুনলে মনে হবে পৃথিবীতে যা কিছু ঘটছে, সব তাঁকে ঘিরেই ঘটছে। তিনিই সেরা। তিনিই যোগ্য। তাঁরই ‘কপালটা খারাপ’। তিনি আপনাকে কেবল একটা ‘কান’ হিসেবে ব্যবহার করেন। তিনি এতটাই আত্মপ্রেমী যে নিজের ছাড়া অন্য কাউকে নিয়ে ভাবার তাঁর সময় নেই। আপনার কথা শোনার মতো ধৈর্য বা ইচ্ছা কোনোটাই নেই তাঁর।

৫. ঈর্ষান্বিত ‘বন্ধু’
বন্ধু তিনিই, যিনি আপনার সাফল্যকে ব্যক্তিগত সাফল্য হিসেবে উদ্‌যাপন করবেন। যাঁর সঙ্গে আনন্দ ভাগাভাগি করলে আনন্দ বেড়ে যায়। তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো দুঃখ ভাগ করলে দুঃখ কমে যায়। হালকা হওয়া যায়। ঈর্ষান্বিত বন্ধুদের কীভাবে চিনবেন? তাঁরা আপনার খুঁত বের করতে ওস্তাদ। আপনি যতই ভালো পোশাক পরুন না কেন, ভালো কাজ করুন না কেন, তাঁরা একটা না একটা ভুল বের করবেনই। এটাই তাঁদের ‘ডিফেন্স মেকানিজম’। আপনার ভুল বের করে, দুর্বল দিক দেখিয়ে দিয়ে তাঁরা নিজেদের সান্ত্বনা দেন, মনে মনে তৃপ্ত হতে চান।সূত্র: রিডার্স ডাইজেস্ট

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫ , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট