1. monoarulhasanmanik@gmail.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা
  2. info@www.prathomikshikshabarta.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাথমিকে ৬০ হাজার শিক্ষক নিয়োগ শিগগিরই/60,000 primary school teachers to be recruited soon যে ভিটামিনের অভাবে অতিরিক্ত ঘুম পায়/Vitamin deficiency causes excessive sleepiness ব্যাংকগুলোকে ছেঁড়া-ফাটা নোট গ্রহণে কঠোর নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের/Bangladesh Bank issues strict instructions to banks to accept torn notes স্কুলে পাঠদান বাড়াতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগের নির্দেশ/Instructions to hire retired teachers to increase teaching in schools শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মাউশির/MUEB issues urgent instructions to educational institutions শিক্ষকদের বৈশাখী ভাতা মিলবে কখন, যা জানাল মাউশি/When will teachers get their Baisakhi allowance, says Maushi শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা সরকারি চাকরি: নতুন বেতনকাঠামো যাচাই-বাছাই হচ্ছে/Government jobs: New salary structure being scrutinized শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা/Announcement of online-offline class schedules in educational institutions প্রাথমিকের শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা/New guidelines for primary teachers

ঢাকার মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে মাদক কারবারিসহ ২৫ জন গ্রেপ্তার/25 people, including drug dealers, arrested in police raid in Dhaka’s Mohammadpur

  • প্রকাশিত: বুধবার, ৪ জুন, ২০২৫
  • ২২৬ বার পড়া হয়েছে

মাদক, ছিনতাইসহ অন্যান্য অপরাধ দমনে পরিচালিত এক অভিযানে রাজধানীর মোহাম্মদপুর থেকে ২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে পেশাদার মাদক কারবারি, পরোয়ানাভুক্ত আসামি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত অপরাধীরা রয়েছেন।

আজ সোমবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। এতে বলা হয়, রোববার দিনভর সাঁড়াশি অভিযান চালিয়ে এসব আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জাফর (২২), আল আমিন (১৯), আবদুল্লাহ (২৩), বাচ্চু মিয়া (৪৮), আনোয়ার (৩৪), জাহিদ (২৪), কামাল (৩৮), মারুফ (২৮), সাজু (২৬), আলম (২৬), সুবেল (২৩), সামির (১৮), হাবিব (২৪), লিমন (১৮), শফিকুল (২১), সাব্বির (১৮), রবিউল (২৪), ছানোয়ার (৪০), আশিকুর (২২), ইমরান (৩৩), সোহাগ (২০), আকরাম (২২), সুমন (২৫), মুজাহিদ (১৮) ও ওয়ালিল্লাহ (২৩)। তাঁদের মধ্যে ১৪ জন বিভিন্ন মামলার আসামি, মাদক কারবারি ১ জন, পরোয়ানাভুক্ত আসামি ৩ জন, দস্যুতার চেষ্টায় জড়িত অভিযোগে ৩ জন, চুরির অভিযোগে ১ জন, দ্রুত বিচার আইনে ‍১ জন এবং নারী ও শিশু–সংক্রান্ত অপরাধে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, রোববার মোহাম্মদপুরের বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিদের কাছ থেকে ২৮০টি ইয়াবা, ৫০ হাজার ৩৮০ টাকা, ৩টি মুঠোফোন, দ্রুত বিচার আইনে মামলায় ১টি ইজিবাইক, দস্যুতার মামলায় ১টি চাকু, ২টি স্টিলের ব্লেড ও ১টি মুঠোফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে মোহাম্মদপুর থানা–পুলিশের অভিযান অব্যাহত থাকবে।সূত্রঃপ্রথমআলোা

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫ , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট