1. monoarulhasanmanik@gmail.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা
  2. info@www.prathomikshikshabarta.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাথমিকে ৬০ হাজার শিক্ষক নিয়োগ শিগগিরই/60,000 primary school teachers to be recruited soon যে ভিটামিনের অভাবে অতিরিক্ত ঘুম পায়/Vitamin deficiency causes excessive sleepiness ব্যাংকগুলোকে ছেঁড়া-ফাটা নোট গ্রহণে কঠোর নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের/Bangladesh Bank issues strict instructions to banks to accept torn notes স্কুলে পাঠদান বাড়াতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগের নির্দেশ/Instructions to hire retired teachers to increase teaching in schools শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মাউশির/MUEB issues urgent instructions to educational institutions শিক্ষকদের বৈশাখী ভাতা মিলবে কখন, যা জানাল মাউশি/When will teachers get their Baisakhi allowance, says Maushi শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা সরকারি চাকরি: নতুন বেতনকাঠামো যাচাই-বাছাই হচ্ছে/Government jobs: New salary structure being scrutinized শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা/Announcement of online-offline class schedules in educational institutions প্রাথমিকের শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা/New guidelines for primary teachers

দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘নজরুল রক কনসার্ট’/’Nazrul Rock Concert’ held for the first time in the country/

  • প্রকাশিত: রবিবার, ১ জুন, ২০২৫
  • ২১৩ বার পড়া হয়েছে

প্রথমবারের অনুষ্ঠিত হয়েছে ‘নজরুল রক কনসার্ট’। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে এ আয়োজন চলে রাত সাড়ে ১০টা পর্যন্ত। কনসার্ট উপলক্ষে বৃষ্টি উপেক্ষা করে এদিন শ্রোতারা হাজির হতে থাকেন রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে। কনসার্টের আয়োজন করে কবি নজরুল ইনস্টিটিউট।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের উদ্দীপনামূলক ১০টি গান নতুন আঙ্গিকে অ্যালবামের পরিকল্পনা থেকেই এই কনসার্ট। এদিন অ্যালবামের মোড়ক উন্মোচনের পাশাপাশি কনসার্টে গান পরিবেশন করে ১০টি ব্যান্ড। শিরোনামহীনের পরফরম্যান্স দিয়ে শুরু হয়, শেষ হয় সোলসের পরিবেশনা দিয়ে।
নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বৃষ্টি উপেক্ষা করে, এই আবহাওয়াতে এই উপস্থিতি প্রমাণ করে আমরা নজরুলকে কতটা ভালোবাসি। তরুণদের এই উপস্থিতি আমাদের আশা জুগিয়েছে। নজরুলকে আমরা আমাদের জাতির মননের ভেতর একেবারে গ্রন্থিত করে দিতে চাই। এই তারুণ্যের ভেতর নজরুলকে আরও ভালোভাবে প্রবেশ করিয়ে দিতে চাই। যার ফলে আমরা নতুন ভাষার আশ্রয় নিয়েছি, তা হলো রক।’

প্রতিটি গানের বিরতিতে কাজী নজরুল ইসলামের কবিতা আবৃত্তি করেন রেজাউল হোসাইন টিটো। এদিন আরও পারফর্ম করে ওয়ারফেজ, দলছুট, আর্ক, ডিফরেন্ট টাচ, মিজান অ্যান্ড ব্রাদার্স, রেবেল, ব্ল্যাক ও এফ মাইনর ব্যান্ড।
কবি নজরুল ইনস্টিটিউট জানিয়েছে, অ্যালবামটির প্রতিটি গান ইনস্টিটিউটের ওয়েবসাইট, ইউটিউব ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্মগুলোয় প্রকাশ করা হবে।সূত্রঃপ্রথমআলো

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫ , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট