1. monoarulhasanmanik@gmail.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা
  2. info@www.prathomikshikshabarta.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাথমিকে ৬০ হাজার শিক্ষক নিয়োগ শিগগিরই/60,000 primary school teachers to be recruited soon যে ভিটামিনের অভাবে অতিরিক্ত ঘুম পায়/Vitamin deficiency causes excessive sleepiness ব্যাংকগুলোকে ছেঁড়া-ফাটা নোট গ্রহণে কঠোর নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের/Bangladesh Bank issues strict instructions to banks to accept torn notes স্কুলে পাঠদান বাড়াতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগের নির্দেশ/Instructions to hire retired teachers to increase teaching in schools শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মাউশির/MUEB issues urgent instructions to educational institutions শিক্ষকদের বৈশাখী ভাতা মিলবে কখন, যা জানাল মাউশি/When will teachers get their Baisakhi allowance, says Maushi শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা সরকারি চাকরি: নতুন বেতনকাঠামো যাচাই-বাছাই হচ্ছে/Government jobs: New salary structure being scrutinized শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা/Announcement of online-offline class schedules in educational institutions প্রাথমিকের শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা/New guidelines for primary teachers

আইএসইউ ক্যাম্পাসে ক্রিকেটারদের সংবর্ধনা/Cricketers’ reception at ISU campus

  • প্রকাশিত: শনিবার, ৩১ মে, ২০২৫
  • ২৪২ বার পড়া হয়েছে

বেসরকারি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) মহাখালী ক্যাম্পাসে গত সোমবার অনুষ্ঠিত হলো আইএসইউ ক্রিকেট টিমের সংবর্ধনা অনুষ্ঠান। আইএসইউর উপাচার্য অধ্যাপক আব্দুল আউয়াল খানের সভাপতিত্বে এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান মো. আতিকুর রহমান।

মো. আতিকুর রহমান আইএসইউ ক্রিকেট টিমকে অভিনন্দন জানিয়ে বলেন, ক্রিকেটারদের অবশ্যই খেলাধুলার পাশাপাশি পড়াশোনা করতে হবে। কারণ, পড়াশোনার কোনো বিকল্প নেই। বর্তমান বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হলে অলরাউন্ডার হতে হবে। ভবিষ্যতের জন্য নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে।
আব্দুল আউয়াল খান বলেন, ‘আইএসইউ শিক্ষার্থীরা পড়াশোনা, সামাজিক কার্যক্রমে যেমন ভালো, পাশাপাশি খেলাধুলায়ও ভালো, সেটা প্রমাণিত। আমাদের পড়াশোনা, খেলাধুলা ও সামাজিক কার্যক্রমে সর্বোচ্চ পর্যায়ে থাকতে অঙ্গীকারবদ্ধ হতে হবে।’ আইএসইউর এ সাফল্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে ক্রিকেট টিমের খেলোয়াড় ও সংশ্লিষ্ট সবাইকে তিনি ধন্যবাদ জানান।

দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ে আয়োজিত ইউল্যাব ফেয়ার প্লে কাপের ১৫তম আসরের টি–টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫–এ প্রথমবারের মতো অংশগ্রহণ করে রানার্সআপ হয় ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ)। গ্রুপ পর্বের ম্যাচে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (আইইউবি), ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ), ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ও ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিকে (আইইউবিএটি) পরাজিত করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ওঠে আইএসইউ। সেমিফাইনালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে আইএসইউ ক্রিকেট টিম। ফাইনালে ইউল্যাব ছিল প্রতিপক্ষ। টুর্নামেন্টে তিন তিনবার ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য টুর্নামেন্ট হওয়ার কৃতিত্ব অর্জন করেন আইএসইউর মোহাম্মদ রমজান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএসইউর কোষাধ্যক্ষ অধ্যাপক এইচ টি এম কাদের নেওয়াজ, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক মনজুর মোর্শেদ মাহমুদ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক মো. আবুল কাশেম। স্বাগত বক্তব্য দেন আইএসইউ ক্রিকেট টিমের উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ আলী। বক্তব্য দেন আইএসইউ ক্রিকেট টিমের ম্যানেজার মুহাম্মদ আবু নাজিম ও অধিনায়ক মাজহারুল ইসলাম। অনুষ্ঠানে খেলোয়াড়দের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নগদ অর্থ ও অনুপ্রেরণা স্মারক প্রদান করা হয়। এ ছাড়া বিভিন্ন প্রোগ্রামের চেয়ারপারসন, শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫ , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট