1. monoarulhasanmanik@gmail.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা
  2. info@www.prathomikshikshabarta.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
স্কুল, কলেজ-মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবৃত্তি হচ্ছে দ্বিগুণ, ব্যয় হবে ৩৬৮ কোটি টাকা/Scholarships in schools, colleges, madrasas and universities to be doubled, costing Tk 368 crore শিক্ষার্থীদের উপবৃত্তি নিয়ে যে বার্তা দিলেন ববি হাজ্জাজ/The message Bobby Hajjaj gave about student stipends প্রাথমিকে ৬০ হাজার শিক্ষক নিয়োগ শিগগিরই/60,000 primary school teachers to be recruited soon যে ভিটামিনের অভাবে অতিরিক্ত ঘুম পায়/Vitamin deficiency causes excessive sleepiness ব্যাংকগুলোকে ছেঁড়া-ফাটা নোট গ্রহণে কঠোর নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের/Bangladesh Bank issues strict instructions to banks to accept torn notes স্কুলে পাঠদান বাড়াতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগের নির্দেশ/Instructions to hire retired teachers to increase teaching in schools শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মাউশির/MUEB issues urgent instructions to educational institutions শিক্ষকদের বৈশাখী ভাতা মিলবে কখন, যা জানাল মাউশি/When will teachers get their Baisakhi allowance, says Maushi শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা সরকারি চাকরি: নতুন বেতনকাঠামো যাচাই-বাছাই হচ্ছে/Government jobs: New salary structure being scrutinized

ইতালির বিশ্ববিদ্যালয়ে বৃত্তি, টিউশন ফি মওকুফসহ নানা সুযোগ, প্রয়োজন নেই আইইএলটিএস/Italian universities offer various opportunities including scholarships, tuition fee waivers, no IELTS required

  • প্রকাশিত: শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ৩৬৬ বার পড়া হয়েছে

ইতালির বিশ্ববিদ্যালয়ে বৃত্তি, টিউশন ফি মওকুফসহ নানা সুযোগ, প্রয়োজন নেই আইইএলটিএস/Italian universities offer various opportunities including scholarships, tuition fee waivers, no IELTS required

ইতালির বিভিন্ন বিশ্ববিদ্যালয় নানা ধরনের বৃত্তি দেয়। ইউনিভার্সিটি অব বোলোগনাও বৃত্তি দিচ্ছে। ইউনিভার্সিটি অব বোলোগনা স্কলারশিপ ২০২৫-২৬-এর জন্য আবেদনের প্রক্রিয়া চলছে। যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। নির্বাচিত শিক্ষার্থীরা এ বৃত্তির আওতায় স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের বয়স ৩০ বছরের কম হতে হবে।

সুযোগ-সুবিধা:

ইতালির ইউনিভার্সিটি অব বোলোগনা স্কলারশিপ আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য একটি অর্থায়িত বৃত্তি। দেশটির পক্ষ থেকে এ বৃত্তির আওতায় স্নাতকে নির্বাচিত শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ করা হয়। এ ছাড়া স্নাতকোত্তরেও বৃত্তিটি অর্থায়িত।

অধ্যয়নের বিষয়:

ইউনিভার্সিটি অব বোলোগনার অধীনে ২৬০টি ডিগ্রি প্রোগ্রাম চালু রয়েছে। এর মধ্যে ৪৮টি পিএইচডি প্রোগ্রাম, ৫৩টি বিশেষায়িত বিদ্যালয় প্রোগ্রাম ও ৮৬টি প্রথম ও দ্বিতীয় স্তরের পেশাদার মাস্টার্স প্রোগ্রাম চালু রয়েছে।

আবেদনের যোগ্যতা:
বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। প্রথম বা একক সাইকেল ডিগ্রি প্রোগ্রামের জন্য স্যাট পরীক্ষার সনদ, দ্বিতীয় সাইকেল ডিগ্রি প্রোগ্রামের জন্য জিআরই সনদ প্রয়োজন। তবে আইইএলটিএসের দরকার নেই।

আবেদনের পদ্ধতি:

আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের বিস্তারিত ও বৃত্তি সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।

আবেদনের শেষ তারিখ: ৩১ মে ২০২৫।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫ , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট