সরকার জাতীয় বেতন কাঠামো পুনর্বিন্যাসের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। ‘জাতীয় বেতন কমিশন ২০২৫’, ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন ২০২৫’ এবং ‘সশস্ত্র বাহিনী বেতন কমিটি ২০২৫’-এর প্রতিবেদন পর্যালোচনার জন্য গঠিত সুপারিশ প্রণয়ন কমিটি পুনর্গঠন করা হয়েছে।
পুনর্গঠিত কমিটির আহ্বায়ক করা হয়েছে মন্ত্রিপরিষদ সচিবকে। সদস্য হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, অর্থ সচিব, আইন ও বিচার বিভাগের সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব এবং হিসাব মহানিয়ন্ত্রক (সিজিএ)।
কমিটি তিনটি পৃথক বেতন-সংক্রান্ত কমিশন ও কমিটির জমা দেওয়া প্রতিবেদন বিশ্লেষণ করে বেতন কাঠামো সংশ্লিষ্ট বিষয়গুলো যাচাই-বাছাই করবে এবং পরবর্তী করণীয় বিষয়ে সুপারিশ তৈরি করবে।
নির্ধারিত সময়ের মধ্যে কমিটি তাদের প্রতিবেদন সরকারের কাছে জমা দেবে। এ কাজে অর্থ বিভাগ সাচিবিক সহায়তা প্রদান করবে এবং প্রয়োজন অনুযায়ী সভা অনুষ্ঠিত হবে।
ধারণা করা হচ্ছে, কমিটি পুনর্গঠনের ফলে শিগগিরই নতুন কাঠামো তৈরির পথ খুললো।
news24bd.tv/