1. monoarulhasanmanik@gmail.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা
  2. info@www.prathomikshikshabarta.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা :
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
পে স্কেল নিয়ে বৈঠকে যে সিদ্ধান্তThe decision taken in the meeting regarding the pay scale স্থানীয় নির্বাচনের সময় জানালেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম/State Minister Mir Shahe Alam announces local election timing আটকে আছে ১৪ হজার প্রাথমিক শিক্ষকের যোগদান, যা জানালেন ডিজি/DG reveals that 14,000 primary teachers’ recruitment is stalled দ্রুত ৯ম পে স্কেল বাস্তবায়নের দাবি এনসিপির/NCP demands speedy implementation of 9th pay scale পে স্কেল বাস্তবায়নের দাবিতে ৬ দিনের কর্মসূচি ঘোষণা সরকারি চাকুরেদের/Government employees announce 6-day program demanding implementation of pay scale চাকরিজীবীদের বড় সুখবর, আসছে টানা ৫ দিনের ছুটির সুযোগ/Big good news for employees, 5 consecutive days of vacation coming soon আয়কর রিটার্নের শেষ দিন মঙ্গলবার, যেভাবে সময় বাড়াবেন/Last day for income tax return is Tuesday, how to extend the time পে-স্কেল বাস্তবায়নে ১০ দফা দাবি উত্থাপন/10-point demands raised for implementation of pay scale সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগেই মানতে হবে যেসব জরুরি নির্দেশনা/Important instructions to follow before all educational institutions open পে স্কেলের বাজেট ব্যয় হচ্ছে যেসব খাতে/The budget for the pay scale is being spent on the following sectors:

পে স্কেল নিয়ে বৈঠকে যে সিদ্ধান্তThe decision taken in the meeting regarding the pay scale

  • প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে
সরকারি কর্মচারীদের জন্য সুখবর! নবম পে স্কেল নিয়ে নতুন আপডেট/Good news for government employees! New update on 9th pay scale সরকারি কর্মচারীদের জন্য সুখবর! নবম পে স্কেল নিয়ে নতুন আপডেট/Good news for government employees! New update on 9th pay scale

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টার ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। গণমাধ্যমে তিনি বলেন, সচিব কমিটি পর্যালোচনা শেষে প্রতিবেদন জমা দিলে সে অনুযায়ী সরকার ব্যবস্থা নিবে।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে স্কেল বা বেতন কাঠামোর সুপারিশ পর্যালোচনার কাজ চালিয়ে যাবেন সচিব কমিটি বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টার ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। গণমাধ্যমে তিনি বলেন, সচিব কমিটি পর্যালোচনা শেষে প্রতিবেদন জমা দিলে সে অনুযায়ী সরকার ব্যবস্থা নিবে।

প্রস্তাবিত পে-স্কেলের সুপারিশ বাস্তবায়ন প্রসঙ্গে আজ রোববার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈঠকে আরও উপস্থিত ছিলেন ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি, অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারসহ প্রধানমন্ত্রীর কার্যালয় ও সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয়ে ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর এসব কথা বলেন।

অন্তর্বর্তী সরকার নতুন বেতন কাঠামো প্রণয়নে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে ২৩ সদস্যের একটি বেতন কমিশন গঠন করে। গত ২২ জানুয়ারি জাতীয় বেতন কমিশন সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করে। এতে সর্বনিম্ন ধাপে বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ধাপে ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়।

কমিশনপ্রধান জাকির আহমেদ খান প্রতিবেদন জমা দেওয়ার সময় জানান, সুপারিশ বাস্তবায়নে অতিরিক্ত প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকার প্রয়োজন হবে। বর্তমানে প্রায় ১৪ লাখ সরকারি কর্মচারী ও ৯ লাখ পেনশনভোগীর জন্য সরকারের মোট ব্যয় দাঁড়িয়েছে ১ লাখ ৩১ হাজার কোটি টাকা।

অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার পর তা বাস্তবায়নের আগে কয়েকটি প্রক্রিয়া রয়েছে। এর অংশ হিসেবে গত ৮ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ সচিবকে প্রধান করে ৯ সদস্যের একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয়। কমিটি জাতীয় বেতন কমিশন-২০২৫, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পে কমিশন ২০২৫ এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি ২০২৫-এর প্রতিবেদন পরীক্ষা-নিরীক্ষা করে সরকারের কাছে সুপারিশ জমা দেবে। কমিটির সুপারিশের ভিত্তিতেই পরবর্তী কার্যক্রম শুরু হওয়ার কথা। তবে, ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠনের পর রাজনৈতিক পট পরিবর্তনের কারণে নতুন সরকারের দিকনির্দেশনা ছাড়া পর্যালোচনা কমিটি এখনও কার্যক্রম শুরু করতে পারেনি। আজকের সিদ্ধান্তের পর এ কমিটি তাদের কার্যক্রম চালিয়ে যাবেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫ , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট