1. monoarulhasanmanik@gmail.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা
  2. info@www.prathomikshikshabarta.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা :
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
স্থানীয় নির্বাচনের সময় জানালেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম/State Minister Mir Shahe Alam announces local election timing আটকে আছে ১৪ হজার প্রাথমিক শিক্ষকের যোগদান, যা জানালেন ডিজি/DG reveals that 14,000 primary teachers’ recruitment is stalled দ্রুত ৯ম পে স্কেল বাস্তবায়নের দাবি এনসিপির/NCP demands speedy implementation of 9th pay scale পে স্কেল বাস্তবায়নের দাবিতে ৬ দিনের কর্মসূচি ঘোষণা সরকারি চাকুরেদের/Government employees announce 6-day program demanding implementation of pay scale চাকরিজীবীদের বড় সুখবর, আসছে টানা ৫ দিনের ছুটির সুযোগ/Big good news for employees, 5 consecutive days of vacation coming soon আয়কর রিটার্নের শেষ দিন মঙ্গলবার, যেভাবে সময় বাড়াবেন/Last day for income tax return is Tuesday, how to extend the time পে-স্কেল বাস্তবায়নে ১০ দফা দাবি উত্থাপন/10-point demands raised for implementation of pay scale সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগেই মানতে হবে যেসব জরুরি নির্দেশনা/Important instructions to follow before all educational institutions open পে স্কেলের বাজেট ব্যয় হচ্ছে যেসব খাতে/The budget for the pay scale is being spent on the following sectors: পে-স্কেল নিয়ে নতুন কর্মসূচি আসছে/New program coming with pay scale

স্থানীয় নির্বাচনের সময় জানালেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম/State Minister Mir Shahe Alam announces local election timing

  • প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে
স্থানীয় নির্বাচনের সময় জানালেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম/State Minister Mir Shahe Alam announces local election timing

 

স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, সংশ্লিষ্ট অধ্যাদেশগুলো জাতীয় সংসদে আইনে পরিণত হওয়ার পরই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে শেরে বাংলা নগরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় নবনিযুক্ত ১৪ জন জেলা পরিষদ প্রশাসক উপস্থিত ছিলেন।

মীর শাহে আলম বলেন, অন্তর্বর্তী সরকার স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার না করার যে অধ্যাদেশ জারি করেছিল, তা বিশেষ কমিটির যাচাই-বাছাই শেষে সংসদে পাঠানো হয়েছে এবং সংসদ সদস্যরা সর্বসম্মতভাবে এটি মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। শিগ্‌গিরই এটি সংসদে উপস্থাপন করে আইন আকারে প্রকাশ করা হবে।
তিনি আরও বলেন, সব অধ্যাদেশ আইন হিসেবে কার্যকর হওয়ার পরপরই স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করা হবে।
প্রতিমন্ত্রী বলেন, যারা ফ্যাসিবাদ সরকারের আমলে নির্যাতনের শিকারের পাশাপাশি জনগণের পাশে থেকে কাজ করেছে এবং জাতীয় নির্বাচনে যাদের মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি তাদেরকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দলীয় বিবেচনায় নিয়োগ পেলেও সকল বিষয়ে তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫ , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট