1. monoarulhasanmanik@gmail.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা
  2. info@www.prathomikshikshabarta.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা :
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আটকে আছে ১৪ হজার প্রাথমিক শিক্ষকের যোগদান, যা জানালেন ডিজি/DG reveals that 14,000 primary teachers’ recruitment is stalled দ্রুত ৯ম পে স্কেল বাস্তবায়নের দাবি এনসিপির/NCP demands speedy implementation of 9th pay scale পে স্কেল বাস্তবায়নের দাবিতে ৬ দিনের কর্মসূচি ঘোষণা সরকারি চাকুরেদের/Government employees announce 6-day program demanding implementation of pay scale চাকরিজীবীদের বড় সুখবর, আসছে টানা ৫ দিনের ছুটির সুযোগ/Big good news for employees, 5 consecutive days of vacation coming soon আয়কর রিটার্নের শেষ দিন মঙ্গলবার, যেভাবে সময় বাড়াবেন/Last day for income tax return is Tuesday, how to extend the time পে-স্কেল বাস্তবায়নে ১০ দফা দাবি উত্থাপন/10-point demands raised for implementation of pay scale সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগেই মানতে হবে যেসব জরুরি নির্দেশনা/Important instructions to follow before all educational institutions open পে স্কেলের বাজেট ব্যয় হচ্ছে যেসব খাতে/The budget for the pay scale is being spent on the following sectors: পে-স্কেল নিয়ে নতুন কর্মসূচি আসছে/New program coming with pay scale ইলেকট্রিক চুলা ব্যবহার করছেন, বিদ্যুৎ বিল কমাবেন যেভাবে/If you are using an electric stove, how to reduce your electricity bill

দ্রুত ৯ম পে স্কেল বাস্তবায়নের দাবি এনসিপির/NCP demands speedy implementation of 9th pay scale

  • প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

 

৯ম পে স্কেল দ্রুত বাস্তবায়নে সরকারের কাছে দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (১ এপ্রিল) এনসিপির শিক্ষা ও গবেষণা সম্পাদক ও যুগ্ম সদস্যসচিব ফয়সাল মাহমুদ শান্ত স্বাক্ষরিত এক বার্তায় এই দাবি জানায় দলটি।

বার্তায় বলা হয়, বাংলাদেশে শিক্ষকসহ বিভিন্ন পেশায় সরকারি ও আধা-সরকারি প্রায় ২৩ লাখ চাকরিজীবী রয়েছেন। তাদের বেতন স্কেল সর্বশেষ বৃদ্ধি পেয়েছিল প্রায় ১১ বছর আগে, ২০১৫ সালে ৮ম পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে।

অথচ গত এক দশকে ৫০ শতাংশেরও বেশি মুদ্রাস্ফীতি হয়েছে। জীবনযাপনের নানামুখী ব্যয় প্রায় দ্বিগুণ হয়েছে। এতে আরো বলা হয়, সরকারি বেতনের অন্তর্ভুক্ত চাকরিজীবীদের দাবির প্রেক্ষিতে, গত অন্তর্বর্তী সরকারের সময়ে নবম জাতীয় বেতন কমিশন গঠন করা হয়েছিল। তারা বিভিন্ন অংশীজনের সঙ্গে প্রায় ১৪৮টি সভা ও মতামত গ্রহণের মাধ্যমে গত ২১ জানুয়ারি ৯ম বেতন কমিশনের প্রস্তাব প্রদান করে।

কিন্তু তা এখন পর্যন্ত বাস্তবায়ন করা হয়নি, যা কোনোভাবেই প্রত্যাশিত নয়। বার্তায় বলা হয়, জাতীয় নাগরিক পার্টি শুরু থেকেই বিভিন্ন পেশাজীবীর অধিকার আদায়ে সোচ্চার ছিল। ৯ম পে স্কেল বাস্তবায়নের আন্দোলনেও সরকারি বেতনভুক্ত চাকরিজীবীদের আন্দোলন-সংগ্রামে সরাসরি অংশগ্রহণ করে জোরালো ভূমিকা রেখেছে। এরই ধারাবাহিকতায় এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ আজ (গতকাল বুধবার) জাতীয় সংসদে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়টি উত্থাপন করে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন।

এনসিপি জানায়, ‘যেখানে সাধারণত ৫ থেকে ৬ বছরের মধ্যে বাজারমূল্যের সঙ্গে সমন্বয় করে চাকরিজীবীদের বেতন কাঠামো সংস্কার করা হয়, সেখানে ১১ বছর পর গৃহীত উদ্যোগ বাস্তবায়ন না হওয়া কোনোভাবেই কাম্য নয়। এ প্রেক্ষিতে আমরা দ্রুত সময়ের মধ্যে ৯ম পে স্কেল বাস্তবায়নের জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।’

news24bd.tv/RR

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫ , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট