1. monoarulhasanmanik@gmail.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা
  2. info@www.prathomikshikshabarta.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের সংশোধিত ছুটির তালিকা, রোজা-ঈদে বন্ধ ২৬ দিন/Revised holiday list for primary and secondary educational institutions, 26 days closed during Ramadan and Eid ক্লাসরুম ছেড়ে শিক্ষকরা আন্দোলন করবেন- এটা হতে পারে না: ড. মিলন/Teachers will leave the classroom and protest – this cannot happen: Dr. Milon পবিত্র রমজান উপলক্ষে প্রাথমিক বিদ্যালয় ছুটি আগামীকাল থেকে/Primary school holiday on the occasion of Holy Ramadan from tomorrow/ প্রাথমিক শিক্ষকদের বদলি নির্দেশিকা প্রকাশ, দেখুন এখানে/Primary teachers’ transfer guidelines published, see here রমজানে হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ স্থগিত/High Court order to keep high schools closed during Ramadan suspended হাইকোর্টের নির্দেশনা মেনে কি রমজানে স্কুল বন্ধ? যা বলছে মন্ত্রণালয়/Are schools closed during Ramadan in accordance with High Court directives? What the ministry says পে স্কেল: কমিটির প্রথম সভা, আলোচনায় যেসব বিষয়/Pay Scale: First meeting of the committee, issues discussed ফ্রিজে মাছ কতদিন রাখা নিরাপদ?How long is it safe to keep fish in the fridge? বিয়ের পর কেন ওজন বাড়ে/Why do people gain weight after marriage? প্রাথমিকের ৯০ শিক্ষককে গোপনে বদলি করছে মন্ত্রণালয় /Ministry secretly transfers 90 primary school teachers

প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের সংশোধিত ছুটির তালিকা, রোজা-ঈদে বন্ধ ২৬ দিন/Revised holiday list for primary and secondary educational institutions, 26 days closed during Ramadan and Eid

  • প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে
প্রাথমিক শিক্ষক নিয়োগে বড় সুখবর/Big good news in primary teacher recruitment

পবিত্র রমজান, ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের সব প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে আজ বৃহস্পতিবার থেকে ছুটি ঘোষণা করেছে সরকার। ছুটি চলবে ২৬ মার্চ পর্যন্ত। ২৬ মার্চ বৃহস্পতিবার হওয়ায় শিক্ষক-কর্মচারীরা ২৮ মার্চ পর্যন্ত ছুটি কাটাতে পারবেন। এর মধ্যে দুদিন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক বন্ধ রয়েছে।

বুধবার সন্ধ্যায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে ২০২৬ শিক্ষাবর্ষের এই সংশোধিত ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, পবিত্র রমজান ও ঈদসহ বিভিন্ন ছুটি মিলিয়ে ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত সব সরকারি ও বেসরকারি প্রাথমিক, মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে একই সময়ে অর্থাৎ ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত ২৬ দিন ছুটি থাকবে। ২০২৬ শিক্ষাবর্ষে সাপ্তাহিক ছুটি (শুক্রবার ও শনিবার) ব্যতীত মোট ৬৭ দিন ছুটি থাকবে। এর মধ্যে রমজান ও ঈদের দীর্ঘ ছুটি ছাড়াও মে মাসে গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদুল আজহা উপলক্ষে ১০ দিন এবং ডিসেম্বরে শীতকালীন অবকাশ ও যিশুখ্রিষ্টের জন্মদিন উপলক্ষে আট দিন ছুটি রাখা হয়েছে। এ ছাড়া প্রতিষ্ঠান প্রধানের সংরক্ষিত দুই দিনসহ মোট ছুটি কার্যকর হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়েও রমজান ও ঈদ উপলক্ষে একই সময়ে অর্থাৎ ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত ছুটি থাকবে।
পৃথক দুই প্রজ্ঞাপনে বলা হয়েছে, কোনো সরকারি কর্মকর্তার পরিদর্শন বা সংবর্ধনা উপলক্ষে বিদ্যালয় ছুটি দেওয়া যাবে না এবং শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে রাখা যাবে না। তবে ভর্তি কার্যক্রম বা বিশেষ প্রয়োজনে ছুটির দিনেও বিদ্যালয় খোলা রাখা যেতে পারে। ২১ ফেব্রুয়ারি, ২৬ মার্চ, ১৬ ডিসেম্বর ও বাংলা নববর্ষের মতো জাতীয় দিবসগুলো যথাযথ মর্যাদায় প্রতিটি বিদ্যালয়ে উদ্‌যাপনের নির্দেশ দেওয়া হয়েছে।
/প্রথম আলো/

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট